ভারত ১৯০-৪ (কোহলি ৭২, রাহুল ৪৭)
অস্ট্রেলিয়া ১৯৪-৩ (ম্যাক্সওয়েল ১১৩, ডার্চি শর্ট ৪০)
অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ কবে এভাবে সিরিজ হাতছাড়া করেছে ভারত, মনে করতে পারছেন না অতি বড় ক্রিকেট সমর্থকরাও। কোহলি জমানায় দেশের মাটিতে তো বটেই সীমিত ওভারের ক্রিকেটে বিদেশেও দাপট দেখিয়েছে ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজে উলট পূরাণ দেখতে হল ভারতীয় সমর্থকদের। পরপর দুটি ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হল ভারতের। টি-২০ সিরিজে জয়ের খাতাও খুলতে পারল না ভারত।
[‘Boys Played Well’, বায়ুসেনার প্রত্যাঘাত নিয়ে পাকিস্তানকে কটাক্ষ শেহবাগ-গম্ভীরদের]
এদিন বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক পিচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় ভারতের। প্রথম উইকেটের জুটিতেই ৬১ রান যোগ করেন শিখর ধাওয়ান এবং লোকেশ রাহুল। দলে ফিরে শিখর হতাশ করলেও, এদিন ফের নজর কাড়েন রাহুল। মাত্র ২৬ বলে ৪৭ রান করেন তিনি। তবে, পুরনো ছন্দে দেখা যায় অধিনায়ক বিরাট কোহলিকে। মাত্র ৩৮ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। আগের ম্যাচে স্লো ইনিংসের জন্য সমালোচিত হওয়া ধোনিও এদিন দুর্দান্ত ইনিংস খেলেন। মাত্র ২৩ বলে ৪০ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রানের চ্যালেঞ্জিং ইনিংস খেলে ভারত।
[ফের ধরাশায়ী ইংল্যান্ড, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় ভারতের]
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। মাত্র ১৩ রানের মাথাতেই প্যাভিলিয়নে ফেরেন স্টইনিস। আরেক ওপেনার ডার্চি শর্ট ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে, এদিন অজিদের কার্যত একার হাতে জয় এনে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন ম্যাক্সওয়েল এদিন ভারতীয় বোলারদের সমস্ত অস্ত্র ভোঁতা করে দেন। তাঁর দুর্দান্ত শতরানের সুবাদেই সিরিজে সমতা ফেরানোর সব আশা শেষ হয়ে যায় ভারতের।
The post বেঙ্গালুরুতে ম্যাড ম্যাক্সের দাপট, রূদ্ধশ্বাস ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া ভারতের appeared first on Sangbad Pratidin.
