চলতি মরশুমের ঘরোয়া সূচি প্রকাশ করল বিসিসিআই (BCCI)। ঘোষিত সূচি অনুযায়ী, দেশের মাটিতে মোট ন'টি ওয়ানডে আয়োজিত হতে চলেছে। যেখানে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। এরমধ্যে ইডেন গার্ডেন্স পেয়েছে একটি ওয়ানডে। আগামি বছরের শুরুতেই ইডেনে নামতে চলেছেন রো-কো।
২০২৭ সালের ৩ জানুয়ারি কলকাতায় ভারতের মুখোমুখি হবে জিম্বাবোয়ে। ২০২৬-২৭ মরশুমের জন্য ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং অস্ট্রেলিয়া এ দেশে আসতে চলেছে। ১৭ শহরে ২২ ম্যাচ আয়োজিত হবে। এর মধ্যে ন'টি ওয়ানডে, আটটি টি-টোয়েন্টি, পাঁচটি টেস্ট রয়েছে।
মরশুমের সূচনা হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ দিয়ে। এই সিরিজে হবে তিনটি ওয়ানডে, পাঁচটি টি-টোয়েন্টি। প্রথম ওয়ানডে রয়েছে তিরুঅনন্তপুরমে। বাকি দু'টি ওয়ানডে হবে গুয়াহাটি ও চণ্ডীগড়ে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি রয়েছে যথাক্রমে লখনউ, রাঁচি, ইন্দোর, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে।
ডিসেম্বরে আসবে শ্রীলঙ্কা। দাসুন শনাকাদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। ওয়ানডেগুলি হবে দিল্লি, বেঙ্গালুরু এবং আহমদাবাদে। টি-টোয়েন্টি ম্যাচগুলি হবে রাজকোট, কটক ও পুণেতে। ২০২৭ সালের জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে জিম্বাবোয়ে। কলকাতায় প্রথম ম্যাচ। বাকি দু'টি ম্যাচ হায়দরাবাদ এবং মুম্বইয়ে।
মরশুমের সমাপ্তি বর্ডার-গাভাসকর ট্রফি দিয়ে। আগামী বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিক শুরু হবে ২১ জানুয়ারি, নাগপুরে। পরের চার টেস্ট রয়েছে চেন্নাই, গুয়াহাটি, রাঁচি এবং আহমেদাবাদে।
২০২৬-২৭ মরশুমে ভারতের সূচি
বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওয়ানডে সিরিজ
২৭ সেপ্টেম্বর ২০২৬, তিরুঅনন্তপুরম – দুপুর ২টো
৩০ সেপ্টেম্বর ২০২৬, গুয়াহাটি – দুপুর ২টো
৩ অক্টোবর ২০২৬, নিউ চণ্ডীগড় – দুপুর ২টো
টি-২০ সিরিজ
৬ অক্টোবর ২০২৬, লখনউ – সন্ধ্যা ৭টা
৯ অক্টোবর ২০২৬, রাঁচি – সন্ধ্যা ৭টা
১১ অক্টোবর ২০২৬, ইন্দোর – সন্ধ্যা ৭টা
১৪ অক্টোবর ২০২৬, হায়দরাবাদ – সন্ধ্যা ৭টা
১৭ অক্টোবর ২০২৬, বেঙ্গালুরু – সন্ধ্যা ৭টা
বনাম শ্রীলঙ্কা
ওয়ানডে সিরিজ
১৩ ডিসেম্বর ২০২৬, দিল্লি – দুপুর ২টো
১৬ ডিসেম্বর ২০২৬, বেঙ্গালুরু – দুপুর ২টো
১৯ ডিসেম্বর ২০২৬, আহমেদাবাদ – দুপুর ২টো
টি-২০ সিরিজ
২২ ডিসেম্বর ২০২৬, রাজকোট – সন্ধ্যা ৭টা
২৪ ডিসেম্বর ২০২৬, কটক – সন্ধ্যা ৭টা
২৭ ডিসেম্বর ২০২৬, পুণে – সন্ধ্যা ৭টা
বনাম জিম্বাবোয়ে
ওয়ানডে সিরিজ
৩ জানুয়ারি ২০২৭, কলকাতা – দুপুর ২টো
৬ জানুয়ারি ২০২৭, হায়দরাবাদ – দুপুর ২টো
৯ জানুয়ারি ২০২৭, মুম্বই – দুপুর ২টো
বনাম অস্ট্রেলিয়া
টেস্ট সিরিজ
২১-২৫ জানুয়ারি ২০২৭, নাগপুর – সকাল ৯:৩০
২৯ জানুয়ারি-২ ফেব্রুয়ারি ২০২৭, চেন্নাই – সকাল ৯:৩০
১১-১৫ ফেব্রুয়ারি ২০২৭, গুয়াহাটি – সকাল ৯টা
১৯-২৩ ফেব্রুয়ারি ২০২৭, রাঁচি – সকাল ৯:৩০
২৭ ফেব্রুয়ারি-৩ মার্চ ২০২৭, আহমেদাবাদ – সকাল ৯:৩০
