shono
Advertisement
CAB

৭০ কোটির আইনি নোটিস! বেঙ্গল প্রো টি-২০ লিগের আগেই ফের ধাক্কা সিএবি'তে

দিন দু'য়েক পরই বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু হচ্ছে। তার আগে বিতর্কে সিএবি। নিলামের আগের দিন টুর্নামেন্ট থেকে টিম তুলে নেয় এক ফ্র্যাঞ্চাইজি।
Published By: Anwesha AdhikaryPosted: 01:01 PM Jun 04, 2026Updated: 01:01 PM Jun 04, 2026

দিন দু'য়েক পরই বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ শুরু হচ্ছে। তার আগে বিতর্কে সিএবি। নিলামের আগের দিন টুর্নামেন্ট থেকে টিম তুলে নেয় এক ফ্র্যাঞ্চাইজি। এরই মধ্যে সিএবিকে আবার সত্তর কোটির আইনি নোটিস পাঠাল আরিভা স্পোর্টস প্রাইভেট লিমিটেড।গতবার দু'বার বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ আয়োজনের দায়িত্বে ছিল আরিভা।

Advertisement

কিন্তু এবার ওই সংস্থাকে সরিয়ে দেওয়া হয়। তাদের বদলে অন্য এক THE GANCKST সংস্থাকে এই টুর্নামেন্টের দায়িত্ব দিয়েছে সিএবি। আর সেটার জন্যই সিএবির বিরুদ্ধে সত্তর কোটির আইনি নোটিস পাঠিয়েছে আরিভা। শোনা গেল, গত মাসেই সিএবিকে আইনি নোটিস পাঠানো হয়। ওই নোটিসে বলা হয়, ২০২৩ সালে সিএবির সঙ্গে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ আয়োজনের জন্য আরিভার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। দু'বছরে সিএবি ১৪ কোটি ৮০ লক্ষ টাকা লাভ করে।

তাদের তরফে এটাও বলা হয়েছে, সিএবির বিভিন্ন চুক্তি বহির্ভূত খরচের জন্য তাদের প্রায় আড়াই কোটি টাকা লোকসান হয়। তারপরও এবছর টুর্নামেন্ট আয়োজনের জন্য উদ্যোগী ছিল তারা। কিন্তু সিএবি জানিয়ে দিয়েছে, আরিভার সঙ্গে চুক্তি ভেঙে দেওয়া হয়েছে। সিএবির তরফে অবশ্য এটা নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না। বরং সিএবির তরফে পাল্টা বলা হচ্ছে, বিভিন্ন ভেন্ডরের টাকা মেটায়নি আরিভা। যার ফলে ক্রিকেট সংস্থার ভাবমূর্তি নষ্ট হয়েছে।

আইনি নোটিস পাওয়ার মধ্যে সংস্থার যুগ্মসচিব মদন ঘোষকে সরিয়ে দিচ্ছে সিএবি। গত মাসেই যুগ্মসচিবের বয়স সত্তর হয়ে গিয়েছে। লোধা নিয়ম অনুযায়ী, তাঁর সরে যাওয়ার কথা। কিন্তু সেই নিয়ম না মেনে যুগ্মসচিব পদে থেকে যান মদন। যা নিয়ে ক্রিকেটমহলে বেশ হইচই পড়ে যায়। খবর নিয়ে জানা গেল, অবশেষে সিএবি তাঁকে সরিয়ে দিতে চলেছে। তবে বুধবার সিএবিতে নিজের ঘরে নিজের চেয়ারেই বসতে দেখা গিয়েছে যুগ্মসচিবকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement