shono
Advertisement

জানেন, পুণে সুপারজায়ান্টের নাম থেকে কেন সরে গেল ‘S’অক্ষরটি?

এর কারণ কী? The post জানেন, পুণে সুপারজায়ান্টের নাম থেকে কেন সরে গেল ‘S’ অক্ষরটি? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:31 PM May 21, 2017Updated: 10:46 AM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দল দু’বারের চ্যাম্পিয়ন৷ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স৷ আর অন্য দলটি ফাইনালিস্ট হিসেবে আনকোড়া৷ আইপিএল-এর দু’বছরের সফরে প্রথম এবং শেষবারের মতো ট্রফি জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে পুণে৷ হাইভোল্টেজ ম্যাচে যে-ই জিতুক তৈরি হবে ইতিহাস৷ হয় টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়বেন রোহিতরা, আর নাহলে প্রথমবার ট্রফি জিতে আইপিএল-এ নিজেদের ছাপ রেখে যাবে সঞ্জীব গোয়েঙ্কার দল৷

Advertisement

[‘পাকিস্তান নিজেদের না শোধরালে, আমাদেরই ব্যবস্থা নিতে হবে’]

চলতি আইপিএল-এ পুণের কাছে তিনবারের সাক্ষাতে তিনবারই পরাস্ত হয়েছে মুম্বই৷ দু’বার গ্রুপ লিগ আর একবার কোয়ালিফাইং রাউন্ডে৷ তাই শচীন তেণ্ডুলকরের শিবিরে যে বদলার আগুন জ্বলছে, তা আঁচ করাই যায়৷ তবে সে আগুনে ভয় পাচ্ছেন না স্টিফেন ফ্লেমিংরা৷ কারণ তাঁদের কাছেও রয়েছে শক্তিশালী হাতিয়ার৷ মহেন্দ্র সিং ধোনি, স্টিভ স্মিথরা তো রয়েইছেন৷ কিন্তু পুণের এই সাফল্যের পিছনে আরও একটা বড় ফ্যাক্টর কাজ করছে৷ কী সেই ফ্যাক্টর? ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, কোনওটিই নয়৷ ফাইনালে নামার আগে সেই গোপন ফ্যাক্টরের কথা ফাঁস করলেন ফ্র্যাঞ্চাইজি মালিক৷ জানালেন, কেন অধিনায়ক বদলের পাশাপাশি দলের নামও পাল্টে ফেলেছিলেন তিনি৷ গত বছর যে দল পুণে সুপারজায়ান্টস নামে পরিচিত ছিল, সেই সুপারজায়ান্টস থেকে সরে গিয়েছে ‘S’ অক্ষরটি৷ এর কারণ কী? ফ্রাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানালেন, সংখ্যাতত্ত্বের হিসেব মেনেই নাকি দলের নামে বদল আনেন তিনি৷ বলেন, “আমি এসব জ্যোতিষ শাস্ত্রে খুব একটা বিশ্বাসী নই৷ তবে এক জ্যোতিষী আমায় বলেন, সুপারজায়ান্টস থেকে ‘S’ অক্ষরটি সরিয়ে দিতে৷ তাহলেই দল ভাল ফল করবে৷ যদিও সে কথা শুনে প্রথমে রাজি হইনি৷ পরে ভাবলাম আমরা তো গত মরশুমে ভাল পারফর্ম করিনি৷ তাই ঠিক করলাম, পরিবর্তন করেই দেখি কী হয়৷” কাকতালীয় হলেও ‘S’-বিহীন পুণের কিন্তু এবার পৌঁছে গিয়েছে ফাইনালে৷

[জানেন, আইপিএল-এ মেন্টর হয়ে বাকিদের কোন বিষয়ে টেক্কা দিলেন শচীন?]

তবে মুম্বইকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না স্মিথরা৷ অধিনায়ক বলছেন, “টুর্নামেন্টে তিনবারই মুম্বইকে হারিয়েছি৷ সেটা একটা আত্মবিশ্বাসের জায়গা৷ তবে তার সঙ্গে ফাইনালের কোনও সম্পর্ক নেই৷ সে লড়াই সবসময়ই কঠিন৷ যে ভাল খেলবে, সেই জিতবে৷”

The post জানেন, পুণে সুপারজায়ান্টের নাম থেকে কেন সরে গেল ‘S’ অক্ষরটি? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার