shono
Advertisement
Asian Cricket Council

এসিসি নির্বাচনে বিসিসিআইকে টেক্কা, বড় জয়ে এশীয় ক্রিকেটে প্রভাব বাড়ল পাকিস্তানের?

এশীয় ক্রিকেট কাউন্সিলের নির্বাচনে বড় সাফল্য পাকিস্তান-সমর্থিত প্যানেলের।
Published By: Prasenjit DuttaPosted: 10:13 AM Aug 24, 2026Updated: 03:26 PM Aug 24, 2026

এসিসি নির্বাচনে বিসিসিআইকে টেক্কা পিসিবি-র! এশীয় ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) নির্বাচনে বড় সাফল্য পাকিস্তান-সমর্থিত প্যানেলের। তিনটি ডিরেক্টর পদে নির্বাচন হয়েছিল। তিন আসনেই জয় পেয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমর্থিত প্রার্থীরা। ফলে এশীয় ক্রিকেটের প্রশাসনে পাকিস্তানের প্রভাব আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।

Advertisement

রিপোর্ট অনুযায়ী, নির্বাচনী বৈঠকে সভাপতিত্ব করেন এসিসি এবং পিসিবি প্রধান মহসিন নকভি। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে উপস্থিত ছিলেন রাজীব শুক্লা। ভোটাভুটির শেষে তিনটি পদই দখলে নেয় পাকিস্তান-সমর্থিত প্যানেল। এর ফলে এসিসি-র প্রশাসনিক সিদ্ধান্ত থেকে শুরু করে ভবিষ্যৎ পরিকল্পনায় ইসলামাবাদের প্রভাব আরও জোরালো হতে পারে বলে মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

সামনেই পুরুষদের এশিয়া কাপ। সেই প্রতিযোগিতার আগে এসিসি-র এই নির্বাচনী ফলাফলকে তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব রয়েছে বাংলাদেশের হাতে। সিলেট, মিরপুর এবং চট্টগ্রামকে সম্ভাব্য ভেন্যু হিসাবে ভাবা হচ্ছে। যদিও এখনও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হয়নি। ভারত-পাকিস্তানের মতো দুই চিরপ্রতিদ্বন্দ্বীর উপস্থিতি থাকায় প্রতিযোগিতা ঘিরে উত্তেজনার পারদ চড়ারই কথা। তার সঙ্গে সাম্প্রতিক সময়ে টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশও নিজেদের শক্তির জানান দিয়েছে। তবে এসিসি-র কাজ শুধু এশিয়া কাপ আয়োজনেই সীমাবদ্ধ নয়। এশিয়ার বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ এবং ক্রিকেট প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও এই সংস্থার ভূমিকা রয়েছে।

ব্যাংককে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদিত হয়েছে সংস্থার বাজেট। পাশাপাশি দুবাইয়ে হতে চলা মহিলা এশিয়া কাপের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। আইসিসি-র আদলে এশিয়ার বিভিন্ন দেশে ক্রিকেটের প্রসার ঘটানো এবং বাণিজ্যিক পরিসর বাড়ানোও এসিসি-র অন্যতম লক্ষ্য। ফলে তিন পদে পাকিস্তান-সমর্থিত প্যানেলের জয় আগামী দিনে এশীয় ক্রিকেটের প্রশাসনিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, নজর থাকবে সে দিকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার