শ্রীলঙ্কায় ভারতের (IND vs SL) টেস্টজয়ের পথে এখন একমাত্র কাঁটা সোনাল দিনুশা। গলে প্রথম টেস্টের পঞ্চম দিনে লাঞ্চ পর্যন্ত শ্রীলঙ্কা ৬ হারিয়েছে। রান ১৭৫। জয়ের লক্ষ্য এখনও বহু দূরে। ঝাঁ চকচকে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ড্রয়ের জন্য এখনও লড়ে যাচ্ছে তারা। মাটি কামড়ে পড়ে আছেন সোনাল। তাঁর জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে ৯ বছর আগে শ্রীলঙ্কায় ভারতের শেষ টেস্ট সফর। সেবার তৃতীয় টেস্টে ধনঞ্জয় ডি'সিলভা একা লড়াই করে টেস্ট বাঁচিয়ে দিয়েছিলেন।
সেই ধনঞ্জয় এদিনও লড়াই করে গিয়েছেন। অধিনায়কের মতো ইনিংস খেলে ৫৯ রান করে যান। গিয়েছেন। জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ৩৭২ রান। এর মধ্যে চতুর্থ দিনের শেষেই পড়ে গিয়েছিল ৪টি উইকেট। কিন্তু ধনঞ্জয় ও সোনাল লড়াই ছাড়েননি। একটা সময় মনে হচ্ছিল, দুই ব্যাটার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারেন। ভারতীয় বোলারদের কার্যত অসহায় দেখাচ্ছিল। কিন্তু জাদেজার একটি বল সুইপ করতে গিয়ে সুথারের তালুবন্দি হন। এরপর প্রসিদ্ধর বাউন্সারে ক্যাচ দিয়ে ফেরেন নিরোশান ডিকওয়েল্লা।
কিন্তু সোনালের সামনে প্রসিদ্ধর এই বাউন্সারের পরিকল্পনা এখনও সফল হয়নি। ১১২ বলে ৬৫ রান করে অপরাজিত আছেন তিনি। শ্রীলঙ্কার রান লাঞ্চ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭৫। জিততে এখনও দরকার ১৯৭ রান। ভারতের জন্য দুশ্চিন্তা হতে পারে গলের আবহাওয়া। কখন যে বৃষ্টি নেমে যাবে নিশ্চয়তা নেই। অন্যদিকে সোনাল চাইবেন ২০১৭ সালের স্মৃতি ফেরাতে। সেটাই ছিল শ্রীলঙ্কায় ভারতের শেষ টেস্ট সফর। বিরাট কোহলির দল সেবার ১-০ ব্যবধানে জিতেছিল ঠিকই। তবে তৃতীয় টেস্টে ৪১০ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৫ উইকেট হারিয়ে ২৯৯ রান করে টেস্ট ড্র করে দেয়। ১১৯ রান করে ধনঞ্জয়। সোনাল কি সেরকমই এক অবিশ্বাস্য কাজ করতে চলেছেন?
উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারতের ৪৬২ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে গিয়েছে ২৮৪ রানে। দ্বিতীয় ইনিংসে শুভমান গিলরা বড় রান করতে পারেননি। ১৯৩ রানে অলআউট হয়ে গিয়েছে। শ্রীলঙ্কার জন্য লক্ষ্য ৩৭২।
