shono
Advertisement

Breaking News

Iran-US Map War

হরমুজের পালটা ক্যালিফোর্নিয়া! মার্কিন ভূখণ্ড ‘দখল’ ইরানের, ধুন্ধমার মানচিত্র ‘যুদ্ধ’

এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট হরমুজকে মুক্ত ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে ইরানের সঙ্গে কোনও আলোচনা চলছে না। এমনকী ওদের সঙ্গে কোনও আলোচনার পরিকল্পনাও নেই। নৌ-অবরোধ পূর্ণমাত্রায় বলবৎ রয়েছে। হরমুজ উন্মুক্ত, সচল। প্রণালীতে বিছানো সমস্ত মাইনও সরিয়ে ফেলা হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 08:31 PM Aug 19, 2026Updated: 08:31 PM Aug 19, 2026

সম্প্রতি ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালীকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই এবার পালটা দিল ইরান। ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করল খামেনেইয়ের দেশ।

Advertisement

সম্প্রতি ভারতের ইরানি দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে আমেরিকার একটি মানচিত্র প্রকাশ করেছে। সেখানে ক্যালিফোর্নিয়াকে নীল রঙে চিহ্নিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ক্যালিফোর্নিয়া আমেরিকার অংশ নয়’। ইরানের এই দাবির পর দু’দেশের মানচিত্র ‘যুদ্ধ’ চরমে পৌঁছে গিয়েছে। তবে এটা নতুন কোনও বিষয় নয়। এর আগে একাধিকবার মানচিত্র যুদ্ধে জড়িয়েছে যুযুধান দুই দেশ। কিন্তু কেন শুধু ক্যালিফোর্নিয়াকেই নিজেদের ভূখণ্ড বলে দাবি করল তেহরান? আসলে ইরানের বাইরে বিশ্বের মধ্যে ক্যালিফোর্নিয়াতেই সবচেয়ে বেশি সংখ্যক ইরানি অভিবাসী বসবাস করেন। তাঁদের মূল কেন্দ্র হল লস অ্যাঞ্জেলেস। এই শহরে ১ লক্ষ ৪১ হাজার ইরানি-আমেরিকান বসবাস করেন।   

এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট হরমুজকে মুক্ত ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে ইরানের সঙ্গে কোনও আলোচনা চলছে না। এমনকী ওদের সঙ্গে কোনও আলোচনার পরিকল্পনাও নেই। নৌ-অবরোধ পূর্ণমাত্রায় বলবৎ রয়েছে। হরমুজ উন্মুক্ত, সচল। প্রণালীতে বিছানো সমস্ত মাইনও সরিয়ে ফেলা হয়েছে। তবে ট্রাম্পের এই দাবি খারিজ করে দিয়েছে ইরান। তারা সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যতক্ষণ না পর্যন্ত তেহরানের শর্তগুলি পূরণ করবে, ততক্ষণ পর্যন্ত পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “ওয়াশিংটনের লক্ষ্য ছিল ইরানকে নতি স্বীকারে বাধ্য করা। কিন্তু আমরা হার মানবো না। উলটে আমেরিকা এখন নতুন করে আলোচনার জন্য অনুনয়-বিনয় করছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement