shono
Advertisement

উত্তপ্ত ক্যান্ডিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় বিরাটদের

এই জয়ের জন্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান LIKE-SHARE করে। The post উত্তপ্ত ক্যান্ডিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় বিরাটদের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:34 PM Aug 27, 2017Updated: 06:35 PM Oct 02, 2019

শ্রীলঙ্কা- ৫০ ওভারে ২১৭/৯ (থিরিমানে ৮০, বুমরাহ ২৭/৫)

Advertisement

ভারত- ৪৫.১ ওভারে ২১৮/৪ (রোহিত ১২৪*, ধোনি ৬৭*, ধনঞ্জয় ৩৮/২ )

ভারত জয়ী ছ’উইকেটে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন ৯৬ বিশ্বকাপের উলটপুরাণ। সেবার ইডেন গার্ডেন্সে ভারতীয় দর্শকদের তাণ্ডবে বন্ধ করতে হয় ম্যাচ। শেষপর্যন্ত ম্যাচটিতে শ্রীলঙ্কাকে জয়ী ঘোষণা করে দেওয়া হয়। আর রবিবাসরীয় ক্যান্ডিতে তাঁরই পুনরাবৃত্তি দেখল ক্রিকেটবিশ্ব। তবে এবার ম্যাচ জিতল ভারত। আর কাঠগড়ায় শ্রীলঙ্কান দর্শকরা। লক্ষ্যমাত্রা থেকে ভারত যখন আট রান দূরে তখনই মাঠের ভিতর ক্ষোভে বোতল ছুঁড়তে থাকেন শ্রীলঙ্কান ফ্যানেরা। আর তাতেই বন্ধ করতে হয় খেলা। বের করে দেওয়া হয় দর্শকদের। প্রথমে ভারতকে জয়ী ঘোষণা করলেও পরে সব পক্ষের সঙ্গে আলোচনা করে ফের খেলা শুরু হয়। আর ছয় উইকেট বাকি থাকতেই বাকি আট রান করে ক্রিজ ছাড়েন ধোনি-রোহিত জুটি। সেই সঙ্গে দু’ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় সিরিজ পকেটে পুরে নেয় টিম ইন্ডিয়াও। এই নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা সাতটি দ্বিপাক্ষিক সিরিজ জিতল ভারত।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতীয় শিবিরে ছড়িয়ে পড়েছিল আকিলা ধনঞ্জয়ের আতঙ্ক। একাই ছ’জন ভারতীয় ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান। শেষপর্যন্ত পরিত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সঙ্গে ছিলেন ভুবনেশ্বর কুমার। আর রবিবার সঙ্গে পেলেন রোহিত শর্মাকে। প্রাক্তন ভারত অধিনায়ক অর্ধশতরান করলেও, ওপেন করতে নেমে নিজের ১২ তম শতরানটি করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রোহিত। ভারতের বাইরে এটি তাঁর অষ্টম শতরান। পাশাপাশি শ্রীলঙ্কার মাটিতে প্রথম। রোহিতের সংগ্রহ ১৪৫ বলে ১২৪ রান। উলটোদিকে ধোনি করেন ৮৬ বলে ৬৭ রান। তবে রান তাড়া করতে নেমে শুরুটা ভালও হয়নি বিরাটদের। মাত্র ১৯ রানেই ফিরে যান শিখর ধাওয়ান (৫) এবং বিরাট কোহলি (৩)। এরপর ৬১ রানের মাথায় ফিরে যান কে এল রাহুল(১৭)। শূন্য রান করে ফেরেন কেদার যাদবও। শেষপর্যন্ত অবশ্য রোহিত-ধোনি জুটি ভারতকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন।

[কামো-ক্রোমার যুগলবন্দিতে কাস্টমসের বিরুদ্ধে সহজ জয় বাগানের]

এর আগে দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক। কিন্তু ভারতীয় বোলারদের লাহিরু থিরিমানে বাদে কোনও ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১০৫ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন থিরিমানে। এছাড়া চাণ্ডিমল ৩৬ রান এবং সিরিবর্ধনে ২৯ রান করেন। তবে আরও কোনও ব্যাটসম্যানই বলার মতো রান করতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল জসপ্রীত বুমরাহ। মাত্র ২৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি।

[জাপানি প্রতিপক্ষের কাছে হার, রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল সিন্ধুকে]

এদিকে, রবিবার ম্যাচ চলাকালীনই দর্শকদের রোষের মুখে পড়েন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। ভারতের জয়ের জন্য তখন মাত্র ৮ রান বাকি। ক্রিজে ধোনি এবং রোহিত। এমন সময়েই দর্শকরা বোতল ছুঁড়তে শুরু করেন। যার জেরে খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। মাঠে নামানো হয় বিশেষ নিরাপত্তা বাহিনী। শেষ পর্যন্ত ওই জায়গার দর্শকদের মাঠ থেকে বের করে দেওয়া হয়। প্রথমে ভারতকে জয়ী ঘোষণা করলেও পরে ফের একবার খেলা শুরু হয়। যদিও তাতে ম্যাচের রেজাল্টের কোনও পরিবর্তন হয়নি। সহজেই বাকি আট রান করেন ধোনি এবং রোহিত।

The post উত্তপ্ত ক্যান্ডিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় বিরাটদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার