shono
Advertisement
India vs Sri Lanka

আচমকা কমে গেল প্রস্তুতি ম্যাচের দিন, শ্রীলঙ্কা বোর্ডের 'তুঘলকি' সিদ্ধান্তে বিপাকে টিম ইন্ডিয়া

রবিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। তাদের এহেন সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।
Published By: Prasenjit DuttaPosted: 04:55 PM Aug 02, 2026Updated: 04:55 PM Aug 02, 2026

বলা নেই, কওয়া নেই! আচমকা কমে গেল টিম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচের দিন। শ্রীলঙ্কা সফরের আগে প্রস্তুতিতে ধাক্কা খেল ভারত। চার দিনের বদলে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেই টেস্ট সিরিজে নামতে হবে শুভমান গিলদের। রবিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। কিন্তু দ্বীপরাষ্ট্রের বোর্ডের আচমকা এহেন 'তুঘলকি' সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।

Advertisement

আগে ঠিক ছিল, টেস্ট সিরিজের আগে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। কিন্তু সূচিতে শেষ মুহূর্তে বদল আনা হয়। শ্রীলঙ্কা বোর্ডের তরফে জানানো হয়েছে, ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত কলম্বোর নন্দেস্ক্রিপটস ক্রিকেট ক্লাবের মাঠে তিন দিনের ম্যাচ খেলবে ভারতীয় দল। কেন এক দিন কমিয়ে দেওয়া হল, সে বিষয়ে কোনও ব্যাখ্যা দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট।

এর আগে দল ঘোষণার সময় ভারতীয় ক্রিকেট বোর্ডও চার দিনের প্রস্তুতি ম্যাচের কথা জানিয়েছিল। হঠাৎ সূচি বদলে যাওয়ায় ভারতের প্রস্তুতিতে কিছুটা প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ৪ আগস্ট শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার কথা ভারতীয় দলের। ১৫ থেকে ১৯ আগস্ট গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ থেকে ২৭ আগস্ট কলম্বোয়।

পরের বছরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এমনিতেই ভারত রয়েছে পঞ্চম স্থানে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ন’টি টেস্টের মধ্যে সাতটিতেই জিততে হবে মেন ইন ব্লু-কে। তাই এ বছরের শেষের দিকে নিউজিল্যান্ডের কঠিন অ্যাওয়ে সিরিজের আগে শ্রীলঙ্কায় ২-০ ব্যবধানে সিরিজ জয় প্রয়োজন। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে এই দু’টেস্টের সিরিজ শুভমান গিলদের কাছে শুধু সম্মানরক্ষার নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকার লড়াইও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement