shono
Advertisement

Breaking News

IPL 2026

ফাইনালে উঠলেও ঘরের মাঠে খেলা হবে না কোহলিদের! নেপথ্যে কংগ্রেস বিধায়কদের 'দাদাগিরি'

গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে বিরাট কোহলিদের ঘরের মাঠ চিন্নাস্বামীতেই ফাইনাল হওয়ার কথা।
Published By: Arpan DasPosted: 01:47 PM May 05, 2026Updated: 01:47 PM May 05, 2026

আইপিএলের ফাইনাল কোথায় হবে? গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে বিরাট কোহলিদের ঘরের মাঠ চিন্নাস্বামীতেই ফাইনাল হওয়ার কথা। প্লেঅফের ম্যাচ বেঙ্গালুরু ও গতবারের রানার্স পাঞ্জাবের মধ্যে ভাগাভাগি হতে পারে। তবে শেষ পর্যন্ত চিন্নাস্বামীতে ফাইনাল নাও হতে পারে। গতবার পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর জন্য নয়। বরং কর্নাটকের কংগ্রেস বিধায়কদের লোভ ও 'দাদাগিরি'র জন্যই এই সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।

Advertisement

ঘটনার সূত্রপাত এবারের আইপিএল শুরুর সময়। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় আরসিবি। ম্যাচের আগে কংগ্রেস বিধায়ক বিজয়ানন্দ কাশাপ্পানাভার দাবি করে বসেন, সব বিধায়কের পাঁচটি করে ভিআইপি টিকিট দিতেই হবে। যেহেতু তাঁরা নির্বাচিত জনপ্রতিনিধি, তাই লাইনে দাঁড়িয়ে টিকিট নেবেন না। কর্নাটক ক্রিকেট সংস্থা তাতে আপত্তি জানানোয় 'শিক্ষা' দেওয়ার কথাও বলেছিলেন বিধায়করা। কারণ তাঁদের অনুগ্রহেই স্টেডিয়ামের সমস্ত পরিষেবা চলছে।

এতে কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার আবার জানান, পাঁচটা নয়, বিধায়করা তিনটে করে টিকিট পাবেন। আর এতে শুধু বিধায়ক ও তাঁর পরিবারের লোকেরাই ম্যাচ দেখতে পারবেন। অন্য কাউকে দেওয়া যাবে না। সে যাই হোক না, বিধায়কদের এই দাবিতে যথেষ্ট অসন্তুষ্ট বোর্ড। কর্নাটকে বিধায়ক সংখ্যা ২২৪। তিনটি করে টিকিট দিলে প্রায় আটশো টিকিট। অর্থাৎ ভিআইপি স্টান্ড জুড়ে শুধুই কংগ্রেসের বিধায়করা থাকবেন।

এক সূত্র জানিয়েছে, "গতবারের চ্যাম্পিয়নরাই ফাইনাল পায়। কিন্তু এই বিধায়কদের টিকিটের ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে। যদি এর সমাধান না হয়, তাহলে বিসিসিআই অন্য কোনও জায়গায় ফাইনাল সরিয়ে নেবে।" সেক্ষেত্রে রানার্স আপ পাঞ্জাব কিংসের মাঠে ফাইনাল হতে পারে। অর্থাৎ ফাইনালে উঠলেও ঘরের মাঠে নাও খেলা হতে পারে কোহলিদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement