shono
Advertisement
IPL 2026

যোগীরাজ্যে অতি উৎসাহী দর্শকের থেকে বাঁচতে লোহার জালে 'বন্দি' চিয়ারলিডাররা! ভিডিও ভাইরাল

স্টেডিয়ামের একাংশে ইস্পাতের তার দিয়ে তৈরি এক ধরনের জালের আড়ালে এলএসজি'র চিয়ারলিডারদের নাচতে দেখা যায়। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর আলোচনা। কিন্তু কেন চিয়ারলিডারদের ঘিরে দেওয়া হয়েছিল?
Published By: Prasenjit DuttaPosted: 04:53 PM Apr 30, 2026Updated: 05:08 PM Apr 30, 2026

যোগীরাজ্যে অতি উৎসাহী দর্শকের থেকে বাঁচতে লোহার জালে 'বন্দি' চিয়ারলিডাররা! শুনতে অবাক লাগলেও 'ইহাই সত্য'। আইপিএল মানেই টাকার খেলা। গ্ল্যামার আর বিনোদনের এক বর্ণিল উৎসব। সেই বিনোদনের রঙ্গমঞ্চে ক্রিকেট অবশ্যই মধ্যমণি। যেখানে ব্যাট-বলের লড়াইই মূল আকর্ষণ। তবে ক্রিকেটের পাশাপাশি অন্য যে বিষয়গুলি বিনোদনের রসদ জোগায়, সেগুলির মধ্যে অন্যতম চিয়ারলিডাররা। তাঁদের সঙ্গেই ঘটে গেল 'লজ্জাজনক' ঘটনা।  

Advertisement

ম্যাচ চলাকালীন ব্যাটিং দল বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মারলেই তাঁদের নাচতে দেখা যায়। বোলিং পক্ষ উইকেট পেলে নেচে ওঠেন চিয়ারলিডাররা। ম্যাচের মধ্যের বিরতি, স্ট্র্যাটেজিক টাইম আউটের মতো বিরতিতে দর্শকদের মনোরঞ্জনের দায়িত্ব থাকে এই নর্তকীদের উপরই। একানা স্টেডিয়ামের সব কিছুর রসদ ছিল। কিন্তু ম্যাচ চলাকালীন অদ্ভুত এক দৃশ্য নজরে আসে। মাঠের একাংশে লোহার জাল দিয়ে ঘেরা মঞ্চে এলএসজি'র চিয়ারলিডারদের নাচতে দেখা যায়।

ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর আলোচনা। কিন্তু কেন ইস্পাতের জাল দিয়ে চিয়ারলিডারদের ঘিরে দেওয়া হয়েছিল? নেটমাধ্যমে অনেকের দাবি, দর্শকদের একাংশের অশালীন আচরণের কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ, কিছু দর্শক চিয়ারলিডারদের দিকে নিজেদের যোগাযোগ নম্বর লেখা নোট ছুড়ে দিচ্ছিলেন। সেই কারণেই নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা করা হয়। যদিও আইপিএল কর্তৃপক্ষর তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনাটি সামনে আসতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, 'এটা নিরাপত্তার জন্য হলে ঠিক সিদ্ধান্ত।' আবার কারও কটাক্ষ, 'চিয়ারলিডারদের নয়, অসভ্য দর্শকদেরই জালের আড়ালে রাখা উচিত ছিল।' আরেকজনের মন্তব্য, 'ক্রিকেট দেখতেই মানুষ মাঠে আসে। এই ধরনের আচরণ লজ্জাজনক।' আরও এক নেটিজেন লেখেন, 'যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে, তা হলে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।' উল্লেখ্য, টানা পাঁচ ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে এলএসজি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement