shono
Advertisement

Breaking News

Rohit Sharma-Virat Kohli

রো-কো'র চোটে আতঙ্ক! রোহিতকে নিয়ে ধোঁয়াশায় মুম্বই, পরের ম্যাচে খেলতে পারবেন কোহলি?

আরসিবি'র বিরুদ্ধে ম্যাচের মাঝেই চোট পেয়ে বেরিয়ে যান রোহিত শর্মা। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফিল্ডিং করতে পারেননি বেঙ্গালুরু-তারকা বিরাট কোহলি।
Published By: Arpan DasPosted: 04:18 PM Apr 13, 2026Updated: 06:33 PM Apr 13, 2026

হারের হ্যাটট্রিক। লিগ টেবিলে অষ্টম স্থানে। মুম্বই ইন্ডিয়ান্সের জন্য আরও উদ্বেগের খবর, আরসিবি'র বিরুদ্ধে ম্যাচের মাঝেই চোট পেয়ে বেরিয়ে যান রোহিত শর্মা (Rohit Sharma)। কেমন আছেন হিটম্যান? পরের ম্যাচে কি খেলতে পারবেন? অন্যদিকে জাতীয় দলের সতীর্থের মতোই চোট পান বিরাট কোহলি (Virat Kohli)। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফিল্ডিংও করতে পারেননি বেঙ্গালুরু-তারকা। তাঁর ফিটনেস নিয়ে মুখ খুললেন রজত পাতিদার।

Advertisement

‘মুম্বইচা রাজা’ বনাম ‘কিং’। রো বনাম কো। যেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নয়, আসল ম্যাচ রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও দু’জনে ঝড় তুলতে জানেন। কিন্তু ওয়াংখেড়েতে মুম্বইকে জেতাতে পারলেন না রোহিত। হ্যামস্ট্রিংয়ের চোটে রোহিত পুরো ব্যাট করতে পারলেন না। অন্যদিকে গোড়ালির চোটে কোহলিকে ফিল্ডিংয়ের সময় মাঠে দেখা গেল না। পুরো সময়টা তাঁকে গ্যালারিতে দেখা গেল।

যদিও আরসিবি-অধিনায়ক রজত পাতিদার বলে গেলেন, "আমি এখনও পুরোপুরি জানি না। তবে আমার মনে হয়, ওর এখন কোনও সমস্যা নেই।" অর্থাৎ লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের বিরুদ্ধে কোহলিকে মাঠে দেখার সম্ভাবনাই বেশি। বুধবার পন্থদের বিরুদ্ধে নামবে আরসিবি। যদিও মুম্বই-ম্যাচে তাঁর 'মন্থর' গতির ব্যাটিং নিয়ে চর্চা হচ্ছে। কোহলি ৫০ রান করতে নিলেন ৩৮ বল। হার্দিক পাণ্ডিয়ার বলে আউট হয়ে বেরনোর সময় হেলমেট-গ্লাভস ছুড়ে মারেন।

অন্যদিকে ২৪১ রান তাড়া করতে নেমে রোহিত মাঠ ছেড়ে বেরিয়ে যেতেই খেই হারায় মুম্বই। ৫.২ ওভারে আচমকাই হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করেন। মাঠের মধ্যে চিকিৎসা করেও লাভ হয়নি। ৫.২ ওভারে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের পর হিটম্যানকে নিয়ে শেরফিন রাদারফোর্ড বলেন, "ওর হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে। আমি বিস্তারিত জানি না। আমি ডাগআউটে ছিলাম। ফলে সব তথ্য আমার কাছে নেই।" অর্থাৎ রোহিতকে নিয়ে ধোঁয়াশা রয়েই গেল। হার্দিকদের এর পরের ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement