shono
Advertisement
Matheesha Pathirana

'এখনও সব শেষ হয়ে যায়নি', কেকেআরের জন্য একশো শতাংশ দিতে মরিয়া পাথিরানা

শহরে পৌঁছে দ্রুত ইডেনে ট্রেনিংয়েও নেমে পড়েন তিনি। একাই। এবার নিজের চাঁদমারিও জানিয়ে দিলেন ‘বেবি মালিঙ্গা’ নামে পরিচিত এই লঙ্কা পেসার।
Published By: Prasenjit DuttaPosted: 09:32 AM Apr 22, 2026Updated: 01:59 PM Apr 22, 2026

দিন দুই আগে শহরে চলে এসেছেন কেকেআরের (KKR) শ্রীলঙ্কা পেসার মাথিশা মাথিরানা (Matheesha Pathirana)। চোট-আঘাত জনিত দীর্ঘ অপেক্ষা শেষে। শহরে পৌঁছে দ্রুত ইডেনে ট্রেনিংয়েও নেমে পড়েন তিনি। একাই। এবার নিজের চাঁদমারিও জানিয়ে দিলেন ‘বেবি মালিঙ্গা’ নামে পরিচিত এই লঙ্কা পেসার।

Advertisement

পাথিরানার বক্তব‌্য হল, কেকেআরের এখনও সমস্ত কিছু শেষ হয়ে যায়নি। বরং চেষ্টা-চরিত্র সঠিকভাবে করলে, আইপিএল উনিশে এখনও ভালো কিছু করা সম্ভব। এবং সে প্রেক্ষিতে যা যা করা প্রয়োজন, সবই করতে প্রস্তুত পাথিরানা। মঙ্গলবার এক ভিডিও বার্তায় পাথিরানা বলে দেন, “আমি ব‌্যক্তিগত টার্গেট নিয়ে কখনও খেলতে নামি না। তাই এ মরশুমে নিজের জন‌্য কোনও চাঁদমারিও সেট করিনি। আমার লক্ষ‌্য একটাই। একশো শতাংশ দিয়ে টিমকে সাহায‌্য করা।”

পাথিরানার বক্তব‌্য হল, কেকেআরের এখনও সমস্ত কিছু শেষ হয়ে যায়নি। বরং চেষ্টা-চরিত্র সঠিকভাবে করলে, আইপিএল উনিশে এখনও ভালো কিছু করা সম্ভব। এবং সে প্রেক্ষিতে যা যা করা প্রয়োজন, সবই করতে প্রস্তুত পাথিরানা।

সব কিছু ঠিকঠাক চললে, আগামী ২৬ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে নামতে চলেছেন শ্রীলঙ্কা পেসার। যাঁর আগমন সোনালি-বেগুনি শিবিরের কাছে মনোবলবর্ধক নিঃসন্দেহে। কারণ পেস বোলারদের মধ্যে কার্তিক ত‌্যাগী ভালো পারফর্ম করলেও, বৈভব অরোরা আহামরি কিছুই করতে পারছেন না। অথচ চলতি আইপিএল শুরুর আগে বৈভব বলেছিলেন যে, হর্ষিত রানার অনুপস্থিতিতে তাঁকেই টিমের পেস বোলিংয়ের নেতা হয়ে উঠতে হবে। নেতৃত্বের দায়ভার বহন করতে হবে। পাথিরানা খেলতে শুরু করলে খুব স্বাভাবিকভাবে তিনিই টিমের পেস বোলিংকে নেতৃত্ব দেবেন। সঙ্গে থাকবেন ত‌্যাগী। বৈভবকে তখন প্রধান বোলারের দায়িত্ব থেকে সরিয়ে নির্দিষ্ট কোনও কাজ দেওয়া যেতে পারে।

গত রবিবারের ইডেনে রাজস্থান রয়‌্যালসের বিরুদ্ধে স্বস্তির জয় পেয়েচে কেকেআর। যা কি না চলতি মরশুমে তাদের প্রথম জয়। ছ’ম‌্যাচ শেষে যা এসেছে। কিন্তু তাতেও প্লেঅফ এখনও অত‌্যন্ত দুরূহ দেখাচ্ছে। প্রথম জয় পেলেও নাইটরা এখনও গ্রুপ টেবিলের সবার শেষে। দশ নম্বরে। পরিস্থিতি যা, তাতে পরপর কয়েকটা টানা না জিতলে, ভালো কিছুর আশা করা মুশকিল। পাথিরানা যদিও আশাবাদী। বলছেন, “আমি বিশ্বাস করি না সব শেষ হয়ে গিয়েছে। অন্তত জেতার চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। আমি নিজেও খুব উত্তেজিত। লম্বা সময়ের পর কেকেআরের সংসারে আসতে পারলাম। নতুন টিম। নতুন পরিবেশ। বেশ ভালোই লাগছে আমার।” আজ, বুধবার দুপুরের চার্টার্ড ফ্লাইট করে লখনউ রওনা হয়ে যাচ্ছে কেকেআর। আগামী শনিবার ঋষভ পন্থদের বিরুদ্ধে ম‌্যাচ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement