শেষ মুহূর্তে টুইস্ট! কাল সোমানি নন, রাজস্থান রয়্যালসের মালিকানা যাচ্ছে মিত্তল গোষ্ঠী এবং আদর পুনাওয়ালার সংস্থার হাতে। ১৫ হাজার ৬০০ কোটি টাকায় বৈভবদের ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনে নিল দুই গোষ্ঠীর সম্মিলিত কনসোর্টিয়াম। তাৎপর্যপূর্ণভাবে ফ্র্যাঞ্চাইজির নতুন বোর্ডের সঙ্গে যুক্ত থাকবেন নতুন মালিক মনোজ বাদালেও।
দিন কয়েক আগেই রাজস্থান রয়্যালস কেনার জন্য ১৬ হাজার কোটি টাকার অফার দিয়েছিল কলম্বিয়া পেসিফিক ক্যাপিটাল পার্টনারস (সিপিসিপি)। সেই অফার ফিরিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসের বর্তমান বোর্ড। জানা গিয়েছিল, ওই সংস্থার মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া এবং অন্যান্য জটিলতা পছন্দ হয়নি রাজস্থানের। দ্বিতীয় সর্বোচ্চ বিড করেছিল কাল সোমানির কনসোর্টিয়াম। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা এই ফ্র্যাঞ্চাইজি কেনার দৌড় থেকে পিছিয়ে আসে। শেষ পর্যন্ত মিত্তলদের দেওয়া অফার গ্রহণ করেছে রাজস্থান বোর্ড।
এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিটির প্রায় ৬৫ শতাংশ শেয়ার রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের হাতে। যার মালিক মনোজ বাদালে। তাছাড়াও অংশীদার হিসাবে রয়েছেন ল্যাচলান মারডক এবং রেডবার্ড ক্যাপিটাল। তাদের হাতে শেয়ার রয়েছে ১৩ ও ১৫ শতাংশ। নতুন চুক্তির পর শিল্পপতি লক্ষ্মী মিত্তল এবং আদিত্য মিত্তলদের মিত্তল গোষ্ঠী এবং সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালার সংস্থা ফ্র্যাঞ্চাইজির সিংহভাগ মালিকানা পাচ্ছে। মিত্তল গোষ্ঠীর হাতে রাজস্থান রয়্যালসের ৭৫ শতাংশ মালিকানা পাচ্ছে। ১৮ শতাংশ মালিকানা যাচ্ছে আদার পুনাওয়ালার সংস্থার হাতে। বাকি ৭ শতাংশ থাকবে বর্তমান মালিকদের হাতে। আসলে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি চালানোর অভিজ্ঞতা মিত্তলদের নেই। তাই মনোজ বাদালেকে তাঁরা এক্সিকিউটিভ বোর্ডে চাইছেন।
নতুন চুক্তির পর শিল্পপতি লক্ষ্মী মিত্তল এবং আদিত্য মিত্তলদের মিত্তল গোষ্ঠী এবং সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালার সংস্থা ফ্র্যাঞ্চাইজির সিংহভাগ মালিকানা পাচ্ছে। মিত্তল গোষ্ঠীর হাতে রাজস্থান রয়্যালসের ৭৫ শতাংশ মালিকানা পাচ্ছে। ১৮ শতাংশ মালিকানা যাচ্ছে আদার পুনাওয়ালার সংস্থার হাতে।
উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। ২০২২ মরশুমে ফাইনালে পৌঁছেছিল তারা। যদিও ফাইনালে গুজরাট টাইটান্সের কাছে ৭ উইকেটে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল। তারপর সেভাবে সাফল্য না পেলেও এই মুহূর্তে আইপিএলের অন্যতম উদীয়মান সব তারকারা রয়েছেন। সেকারণেই রাজস্থানের বাজারমূল্য বেশি।
