shono
Advertisement
Yash Dayal

আরসিবি মিথ্যাবাদী! প্লেঅফের আগে বিরাটদের বিরুদ্ধে বোমা ফাটালেন ধর্ষণে অভিযুক্ত সতীর্থ

তাঁর বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের ঘটনাতেও তিনি অভিযুক্ত। সেই যশ দয়াল এবার বোমা ফাটালেন আরসিবির বিরুদ্ধে।
Published By: Anwesha AdhikaryPosted: 12:19 PM May 26, 2026Updated: 05:51 PM May 26, 2026

তাঁর বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের ঘটনাতেও তিনি অভিযুক্ত। সেই যশ দয়াল (Yash Dayal) এবার বোমা ফাটালেন আরসিবির বিরুদ্ধে। গতবারের চ্যাম্পিয়ন আরসিবি এবারও দুরন্ত ফর্মে থেকে প্লেঅফে উঠে গিয়েছে। মঙ্গলবারই প্রথম কোয়ালিফায়ারে নামবেন বিরাট কোহলিরা। সেই ম্যাচের আগে দয়ালের মন্তব্যে অস্বস্তিতে আরসিবি।

Advertisement

পাঁচ বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগ ছিল পেসার যশ দয়ালের বিরুদ্ধে। নাবালিকাকে যৌন হেনস্তা, ধর্ষণ, শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে এখনও ঝুলছে এফআইআর। তদন্তের মধ্যেই চলতি বছরের শুরুর দিকে চুপিসারে বিয়ে সেরে ফেলেন গতবছর আরসিবির ট্রফি জয়ের অন্য়তম কারিগর। অভিযোগে বিদ্ধ হওয়ার পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে সেভাবে দেখা যায়নি তাঁকে।

ক্রিকেটমহলে প্রশ্ন ছিল, যৌন হেনস্তার অভিযুক্তকে কি এবার মাঠে নামাবে আরসিবি? দলের তরফে মো বোবাট জানিয়ে দেন, ব্যক্তিগত কারণের জন্য এবারের আইপিএল খেলবেন না যশ। কিন্তু আরসিবি প্লেঅফে উঠতেই তারকা পেসার সাফ জানালেন, বোবাট মিথ্যে বলেছেন। তিনি মনপ্রাণ দিয়ে আইপিএল খেলতে চেয়েছিলেন কারণ আরসিবি জার্সিকে তিনি খুবই ভালোবাসেন। কিন্তু দলের তরফেই তাঁকে বাদ দেওয়া হয়েছে।

একটি পডকাস্টে দয়াল বলেন, "টিভিতে খেলা দেখতে দেখতে মাঝেমধ্যে উঠে চলে যাই। আমার দল তো আমাকে প্রথমে বাদ দেয়নি। রিটেনশন লিস্টে আমার নাম ছিল। আমার পরিবর্ত হিসাবেও কাউকে দলে নেওয়া হয়নি। তার মানে আমি দলের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বলা হয়েছিল আমি নাকি ব্যক্তিগত কারণে আইপিএল খেলিনি। বিষয়টা সেরকম নয়। কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিয়েছিল। কেন এই সিদ্ধান্ত, আমি জানি না। শুধু এটুকুই বলতে পারি, আমি দলকে খুব মিস করি। দল আমাকে মিস করে কিনা, সেটা বলতে পারবে ফ্যানরাই।" যদিও আরসিবির তরফ থেকে প্রথমে বলা হয়েছিল পরিস্থিতি যাই হোক না কেন তারকা পেসারের পাশে তারা থাকবে। তারপর কেন মাঠে নামার সুযোগ দেওয়া হল না যশকে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement