shono
Advertisement
IPL2026

IPL2026, RR vs GT: ফাইনালে ওঠার লড়াইয়ে দু'বার টস, জিতেও কার জন্য হারতে হল গিলকে?

স্বাভাবিক ভাবেই ধন্দে পড়ে যায় দর্শক। কার 'গাফিলতি'তে এমনটা হল, এবার সামনে এল সত্যিটা।
Published By: Sulaya SinghaPosted: 07:54 PM May 29, 2026Updated: 08:33 PM May 29, 2026

গুজরাট টাইটান্স নাকি রাজস্থান রয়্যালস? আইপিএল ফাইনালে বিরাটের রয়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ কে? সেই লড়াইয়ের শুরুতেই বিপত্তি! শুক্রবার মুলানপুরের দ্বিতীয় কোয়ালিফায়ারে দু'বার করতে হল টস। স্বাভাবিক ভাবেই ধন্দে পড়ে যায় দর্শক। কার 'গাফিলতি'তে এমনটা হল, এবার সামনে এল সত্যিটা।

Advertisement

এদিন কিন্তু প্রথমে টস জিতে গিয়েছিলেন শুভমান গিলই। কিন্তু দ্বিতীয়বার টস হওয়ায় হেরে যান গুজরাট অধিনায়ক। কেন তৈরি হল এমন ধন্দ? আসলে প্রথমে গিলকে কয়েনটি স্পিন করতে বলেন ম্যাচ রেফারি। কিন্তু রিয়ান পরাগ যে হেড কল করেছেন, তা কানে পৌঁছয়নি তাঁর। টেল পড়ায় গিল জিতেও যান। কিন্তু রেফারি রিয়ানের কল শুনতে পাননি বলে গিলকে ফের টস করতে বলেন। ঘটনায় বেশ বিরক্তই হন গুজরাট ক্যাপ্টেন। কিন্তু নিয়ম মেনে তিনি ফের টস করতে বাধ্য হন। এবার রিয়ান হেড কল করেন। হেডই পড়ে। ফলে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান।

স্বাভাবিক ভাবেই গোটা ঘটনায় বেশ বিরক্ত গিল। কারণ টস জিতে তিনিও প্রথমে ব্যাটই করতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তা আর সম্ভব হল না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে যে এই ধরনের গাফিলতি প্রত্যাশিত নয়, গিল যেন হাবেভাবে তা বুঝিয়ে দেওয়ার চেষ্টাও করেন।

ফাইনালে ওঠার ডু অর ডাই ম্যাচে দলের কম্বিনেশনে কোনও বদল ঘটায়নি রাজস্থান। তবে সাই সুদর্শনকে প্রথম একাদশে এনেছেন গিল। বলে রাখা ভালো, গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করে প্লেঅফে পৌঁছয় গুজরাট। প্রথম কোয়ালিফায়ারে বিরাটদের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হার মানতে হয় প্রিন্সের দলকে। অন্যদিকে বৈভবের অনবদ্য ইনিংসে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দেয় রাজস্থান। বলাবাহুল্য, টি-টোয়েন্টি ক্রিকেটে বড় ভূমিকা টসের। সেখানে সেই টস নিয়েই বিতর্ক। ম্যাচের ফলই বলে দেবে এই বিতর্কের জল কতদূর গড়ায়।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement