shono
Advertisement
Irfan Pathan

মুসলমান হয়ে রমজান মাসে রং খেলা কেন? হোলির শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার ইরফান

দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানাতে ভোলেননি ইরফান পাঠান। সঙ্গে নিজেও হোলি খেলেছেন। সেই ভিডিও ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়। এর পরে তিনি যেমন শুভেচ্ছাও পাচ্ছেন, একই সঙ্গে তাঁর দিকে সমালোচনার ঢেউও আছড়ে পড়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 04:11 PM Mar 04, 2026Updated: 05:01 PM Mar 04, 2026

পবিত্র রমজান মাস চলছে। টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার পরিবারের সঙ্গে রোজাও রাখেন। তা বলে দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানাতে ভোলেননি ইরফান পাঠান। সঙ্গে নিজেও হোলি খেলেছেন। সেই ভিডিও ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়। এর পরে তিনি যেমন শুভেচ্ছাও পাচ্ছেন, একই সঙ্গে তাঁর দিকে সমালোচনার ঢেউও আছড়ে পড়েছে। কেউ কেউ প্রশ্ন করে বসেন, 'মুসলমান হয়ে রমজান মাসে রং খেলা কেন?'

Advertisement

ভিডিওতে ইরফান পাঠানের (Irfan Pathan) সঙ্গে যুবরাজ সিংকেও দেখা যায়। 'সিক্সার কিং'-এর হাতে পিচকিরি। খানিকটা দূরে দাঁড়িয়ে ইরফান। প্রাক্তন অলরাউন্ডারের গায়ে রং দিতে দেখা যায় যুবিকে। পাঠানের গায়ে রং দিয়েছেন প্রাক্তন পেসার ধবল কুলকার্নিও। ছিলেন লেগস্পিনার রাহুল শর্মাও। এই মুহূর্তের ভিডিও তিনি পোস্ট করে লেখেন, 'তোমাদের উজ্জ্বল ও রঙিন হোলি কাটুক। সবাইকে হোলির শুভেচ্ছা।'

এরপর পাঠানকে নিয়ে কটাক্ষ-বাণ ধেয়ে আসে। এক পাকিস্তানি নেটিজেন লেখেন, 'তোমার জন্য আমি দুঃখিত মিঃ ইরফান পাঠান। দেশের প্রতি আনুগত্য প্রমাণ করার জন্য এটা করতে হচ্ছে তোমাকে। পাকিস্তানের হিন্দুদের ঈদ বা অন্য কিছু উদযাপন করে আনুগত্য প্রমাণ করার দরকার পড়ে না। তাঁরা স্বাধীন। একই সঙ্গে সম্মান নিয়েই এখানে থাকেন।' এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে একজন লেখেন, 'হোলির শুভেচ্ছা জানানোর জন্য ইরফান পাঠানকে কেন ঘৃণা করা হচ্ছে?'

আরেক নেটিজেন লেখেন, 'নিজেদের চড়কায় তেল দিন। ভারত সর্বধর্ম সমন্বয়ের দেশ। আমার সুর, তোমার সুর, সব সুর মিলেই এই দেশ মহান।' ভক্তদের কাছে প্রচুর শুভেচ্ছাও পেয়েছেন পাঠান। এক ইউজারের কথায়, 'ভারতের সবচেয়ে ড্যাশিং অলরাউন্ডারকে হোলির শুভেচ্ছা।' আরেকজন লেখেন, 'মাঠের যোদ্ধা। উৎসবের উজ্জ্বলতম মুহূর্তে শুভ হোলি।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement