shono
Advertisement
PSL

'বিনোদন নয়, পাকিস্তান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ব্যস্ত', মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিতে আইপিএল'কে খোঁচা নকভির

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে পাকিস্তান সুপার লিগে কোনও দর্শকের প্রবেশাধিকার ছিল না। ম্যাচের ভেন্যুও বদলানো হয়। পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের মালিকের বক্তব্য, গোটা বিশ্বের স্বার্থের জন্য পাকিস্তানের দর্শকদের একটু কষ্ট করতে হচ্ছে।
Published By: Arpan DasPosted: 03:36 PM Apr 08, 2026Updated: 03:36 PM Apr 08, 2026

গোটা বিশ্বের শান্তিস্থাপনের মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে পাকিস্তান! তাই পাকিস্তান সুপার লিগে দর্শক ঢুকতে পারছে না। এই যুক্তি নিয়ে হাজির পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের মালিক আলি নকভি। ভারতীয় সময় মঙ্গলবার সকালে ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়েছে। তার কৃতিত্ব দাবি করে ভারতকে খোঁচা দেওয়ার সুযোগও ছাড়লেন না নকভি।

Advertisement

ইরান ও আমেরিকার সঙ্গে আলোচনার পর আগামী ১৫ দিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে পাকিস্তান সুপার লিগে কোনও দর্শকের প্রবেশাধিকার ছিল না। ম্যাচের ভেন্যুও বদলানো হয়। ছ'টি শহরের বদলে পাক লিগের ম্যাচ হচ্ছে মাত্র দু'টি শহরে। এই পুরো ঘটনার সঙ্গে সংঘর্ষ বিরতির যোগসূত্র টানছেন আলি নকভি। তাঁর বক্তব্য, গোটা বিশ্বের স্বার্থের জন্যই পাকিস্তানের দর্শকদের একটু কষ্ট করতে হচ্ছে।

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'পিণ্ডিতে কেন ম্যাচ আয়োজন করা হয়নি, আশা করি সবাই বুঝতে পারছেন। যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদকে বেছে নেওয়া হয়েছে। সেই কারণে অন্য শহরগুলোতে নিরাপত্তার খাতিরে লোক জড়ো করতে দেওয়া হয়নি। নিরাপত্তার থেকেও বিশ্বশান্তি বেশি গুরুত্বপূর্ণ। এটা শুধু জাতীয় স্বার্থে নয়, সারা বিশ্বের স্বার্থের জন্য।'

তারপরই ইসলামাবাদ ইউনাইটেডের মালিক আইপিএল'কে খোঁচা দেন। তিনি লিখেছেন, 'অন্য দেশের লিগে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তার সঙ্গে তুলনা করা ঠিক নয়। আমাদের মতো তাদের প্রতিবেশী দেশ আক্রান্ত হয়নি। তারা ভক্তদের নিয়ে সন্তুষ্ট হতে পারে। আমরা পাকিস্তান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করব। এই মুহূর্তে, পিএসএলে দর্শক অনুপস্থিতির হতাশার চেয়ে বিশ্বশান্তিতে পাকিস্তানের অবদানের জন্য আমাদের গর্বিত হওয়া উচিত।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement