shono
Advertisement
KL Rahul

আউট হয়েও বাঁচলেন 'ধুরন্ধর' রাহুল! 'ওকে অস্কার দাও', বললেন প্রাক্তন ক্রিকেট তারকা

আলোচনায় 'ধুরন্ধর' কেএল রাহুল। তাঁর চালাকি দেখে তো অনেকেই অবাক। পাকা অভিনেতার মতো আফগানিস্তান ক্রিকেটারদের বোকা বানিয়ে নিজের উইকেট বাঁচালেন ভারতীয় ওপেনার। সেই রাহুলই শেষ পর্যন্ত সেঞ্চুরি হাঁকালেন।
Published By: Prasenjit DuttaPosted: 01:17 PM Jun 06, 2026Updated: 03:38 PM Jun 06, 2026

শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি হিসাবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে ভারত। মুলানপুরের সেই ম্যাচে ঘটে গেল নাটকীয় এক ঘটনা। আলোচনায় 'ধুরন্ধর' কেএল রাহুল। তাঁর চালাকি দেখে তো অনেকেই অবাক। পাকা অভিনেতার মতো আফগানিস্তান ক্রিকেটারদের বোকা বানিয়ে নিজের উইকেট বাঁচালেন ভারতীয় ওপেনার। যা দেখে প্রাক্তন ক্রিকেট তারকা বলে উঠলেন, 'ওকে অস্কার দাও'। 

Advertisement

ঠিক কী ঘটেছিল? ভারতীয় ইনিংসের ১১তম ওভারে আফগান পেসার জিয়াউর রহমানের একটি আউটসুইং বলে কাট শট খেলতে গিয়ে কেএল রাহুল কিছুটা সমস্যায় পড়েন। বলটা ব্যাটের খুব কাছ দিয়ে উইকেটকিপারের দস্তানায় চলে যায়। আফসার জাজাই সঙ্গে সঙ্গে আউটের জোরাল আবেদন করেন। শান্তভাবে নিজের ব্যাট ঠিক করেন, হেলমেট সামলান এবং নন-স্ট্রাইকারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন। যেন কিছুই হয়নি।

আফগান ফিল্ডাররা কিছুক্ষণ দোনামোনা করলেও শেষ পর্যন্ত রিভিউ নেয়নি। হাতে তিনটি রিভিউ থাকলেও অধিনায়ক ঝুঁকি নিতে চাননি। স্লিপে দাঁড়িয়ে থাকা রহমানউল্লাহ গুরবাজ অবশ্য ডিআরএস নেওয়ার পক্ষে ছিলেন। তিনি অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদিকে ডিআরএস নেওয়ার জন্য অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, ব্যাটে হালকা ছোঁয়া লেগেছে বল। আল্ট্রাএজেও স্পাইক ধরা পড়ে। কিন্তু তবুও রাহুল আউট হননি। নেটিজেনরা বলছেন, রাহুলের 'নাটকে' প্রভাবিত হয়ে গিয়েছিলেন আফগান অধিনায়ক।

এই ঘটনাকে ঘিরে সোশাল মিডিয়ায় নানা ধরনের মজার মন্তব্যও ছড়িয়ে পড়ে। অনেকেই কেএল রাহুলের ঠান্ডা মাথার আচরণকে প্রশংসা করেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রায়েম সোয়ান বলেন, “কেএল রাহুল, এদিকে আসো। এটাই তোমার অস্কার!” এরপরেও একটি ভাগ্যের সহায়তা পান রাহুল। ১৬তম ওভারে এলবিডব্লিউর হাত থেকে রেহাই পান তিনি। সেক্ষেত্রেও আফগানিস্তান আপিল বা রিভিউ নেয়নি। পরে হকআই বিশ্লেষণে দেখা যায়, বলটি স্টাম্পে লাগার পথে থাকলেও সেটি ছিল আম্পায়ার্স কল। সেই রাহুলই শেষ পর্যন্ত সেঞ্চুরি হাঁকালেন। তবে শতরান করেই জিয়াউর রহমানের বলে সাজঘরে ফিরতে হল তাঁকে। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে রাহুল ১৭ ইনিংসে ৭৯৬ রান করেছেন। গড় ৪৯.৭। এর মধ্যে তিনটি সেঞ্চুরি রয়েছে। ভারতের টেস্ট ব্যাটিং লাইনআপে তিনি অন্যতম ভরসা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে থাকতে গেলে তাঁকে ভালো খেলতেই হবে। তবে ফাইনালে ওঠার রাস্তা বেশ জটিল। প্রায় সমস্ত ম্যাচে জিততে হবে ভারতীয় দলকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement