shono
Advertisement
Laxmi Ratan Shukla

বিদেশি মুখের চমক নয়! ফের বাংলার কোচ হওয়ার দৌড়ে এগিয়ে 'ঘরের ছেলে' লক্ষ্মীই

শন টেট থেকে শুরু করে ওয়াসিম জাফরের মতো প্রাক্তনরা আবেদন করেছিলেন। শোনা যাচ্ছিল, শেষপর্যন্ত কয়েকজনের নাম শর্টলিস্ট করা হয়েছিল। যে তালিকায় অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার টেটও ছিলেন।
Published By: Arpan DasPosted: 01:51 PM May 18, 2026Updated: 02:13 PM May 18, 2026

বাংলার পরবর্তী কোচ কে?

Advertisement

শন টেট থেকে শুরু করে ওয়াসিম জাফরের মতো প্রাক্তনরা আবেদন করেছিলেন। শোনা যাচ্ছিল, শেষপর্যন্ত কয়েকজনের নাম শর্টলিস্ট করা হয়েছিল। যে তালিকায় অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার টেটও ছিলেন। অনেকে বলছিলেন, বিদেশি কোচ নিয়ে এসে সিএবি চমকে দিতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। তবে কোচ হওয়ার দৌড়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। গত কয়েক বছর যিনি বাংলার কোচের দায়িত্বে ছিলেন। লক্ষ্মীর কোচিংয়ে বাংলার পারফরম্যান্স বেশ ভালো ছিল। টিম দু'বার সেমিফাইনাল খেলেছে। একবার ফাইনাল। সিএবির একাংশ চাইছে, লক্ষ্মীকেই ফের কোচ করতে। সিএবি সূত্র মারফত যা জানা যাচ্ছে, তাতে শেষ মুহূর্তে বড় কোনও পরিবর্তন না হলে, আগামী মরশুমেও বাংলার কোচের দায়িত্বে লক্ষ্মীকে দেখা যাবে।

এর বাইরে অবশ্য বেশ কয়েকটা নতুন মুখ এবার বাংলার কোচিংয়ের সঙ্গে যুক্ত হতে পারেন। তবে সেটা বয়স ভিত্তিক টিম। অনুষ্টুপ মজুমদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। তিনি খুব সম্ভবত কোচিংয়ে আসতে চলেছেন। একইভাবে অরিন্দম ঘোষের নামও শোনা যাচ্ছে। ঋদ্ধিমান সাহা গতবার অনূর্ধ্ব তেইশ টিমের কোচ ছিলেন। খুব সম্ভবত এবারও একই দায়িত্বে দেখা যেতে পারে ঋদ্ধিকে। বাংলার আরও এক প্রাক্তন যিনি গত কয়েক বছর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে ছিলেন, সেই রাজীব দত্তকে বড় কোনও দায়িত্ব দিতে পারে সিএবি।

সব কিছু হয়তো এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করে ফেলবেন সিএবি কর্তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement