দীর্ঘ ১০ ঘণ্টা ধরে ম্যারাথন জেরা। অবশেষে ইডির হাতে গ্রেপ্তার সোনা পাপ্পু। রাত ন'টার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জেরার সময় বয়ানে অসঙ্গতি দেখা যায়। ইডির আধিকারিকদের কাছে তথ্য গোপন করা হচ্ছিল বলেও অভিযোগ ওঠে। শেষপর্যন্ত তাঁকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জমি দুর্নীতি, প্রতারণা-সহ একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। গোলপার্কের কাঁকুলিয়া বোমা-গুলি কাণ্ডের পর থেকেই বেপাত্তা ছিলেন তিনি। আজ, সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে সস্ত্রীক হাজির হয়েছিলেন সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার।
এর আগে কলকাতার পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিনহা গ্রেপ্তার হয়েছেন। প্রোমোটার জয় কামদার আগেই গ্রেপ্তার হয়েছিলেন। এবার গ্রেপ্তার হলেন মোস্ট ওয়ান্টেড সোনা পাপ্পু। এদিন তিনি ইডি অফিসে হাজির হলেই হইচই শুরু হয়ে যায়। তাঁকে সামনে বসিয়ে শুরু হয় জেরা। ইডি আধিকারিকরা টানা জেরা করতে থাকেন। কিন্তু কোনওভাবেই সঠিক তথ্য তাঁর থেকে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। বহু ক্ষেত্রে এই মোস্ট ওয়ান্টেড তথ্য গোপন করছিলেন। পাঁচবার তাঁকে এর আগে সমন পাঠিয়েছিলেন। কিন্তু তিনি ইডি দপ্তরে হাজির হননি। পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিনহা গ্রেপ্তার হতেই ইডির অফিসে পৌঁছে যান সোনা পাপ্পু! তাই নিয়েও শুরু হয়েছিল চর্চা।
এর আগে কলকাতার পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিনহা গ্রেপ্তার হয়েছেন। প্রোমোটার জয় কামদার আগেই গ্রেপ্তার হয়েছিলেন। এবার গ্রেপ্তার হলেন মোস্ট ওয়ান্টেড সোনা পাপ্পু। এদিন তিনি ইডি অফিসে হাজির হলেই হইচই শুরু হয়ে যায়।
তাহলে কি পুলিশ কর্তার গ্রেপ্তারির পরই আর কোনও ভরসা পাচ্ছিলেন না এই মোস্ট ওয়ান্টেড? সোনা পাপ্পুকে পুলিশ ও ইডি খুঁজছিল। গ্রেপ্তারি এড়াতে ভিনরাজ্যে তিনি গা ঢাকা দিয়েছিলেন! সেই তথ্যও তদন্তকারীদের কাছে এসেছিল। যদিও তিনি বাড়িতেই ছিলেন। এমনই দাবি সোনা পাপ্পু ইডি আধিকারিকদের কাছে এদিন করেছেন। এমনই তথ্য ইডি সূত্রে জানা গিয়েছে।
