shono
Advertisement
Lord's cricket ground

দুই শতাব্দীতে প্রথমবার! লর্ডসের পিচ নিয়ে অসন্তোষ আইসিসির, মিলল ডিমেরিট পয়েন্টও

গত সপ্তাহে লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছে ইংল্যান্ড। ইংরেজরা ওই ম্যাচটি ইংল্যান্ড জিতেছে ১১৫ রানে। তবে ওই জয়ের চেয়েও বেশি করে শিরোনামে চলে এসেছিল লর্ডসের পিচ।
Published By: Subhajit MandalPosted: 08:46 PM Jun 09, 2026Updated: 08:46 PM Jun 09, 2026

বিশ্বের সবচেয়ে ঐতিহ্যশালী স্টেডিয়াম। কেউ কেউ বলেন এটাই নাকি ক্রিকেটের মক্কা। এ হেন লর্ডস স্টেডিয়াম খানিকটা অনভিপ্রেত কারণে শিরোনামে। দুই শতাব্দীতে এই প্রথমবার লর্ডসের পিচ নিয়ে প্রশ্ন তুলল আইসিসি। শুধু প্রশ্ন তোলাই নয়, লর্ডস স্টেডিয়ামকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। যা একপ্রকার বেনজির।

Advertisement

গত সপ্তাহে লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছে ইংল্যান্ড। ওই ম্যাচটি ইংরেজরা জিতেছে ১১৫ রানে। তবে ওই জয়ের চেয়েও বেশি করে শিরোনামে চলে এসেছিল লর্ডসের পিচ। প্রথম দিন থেকে বল যেভাবে সুইং হচ্ছিল। যা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে। গোটা টেস্টে দুই দলের ৪০ উইকেট পড়ে যায় মাত্র ৯৯৬ বলে। যা লর্ডসে ১৪০ বছরের মধ্যে হয়নি।

গত সপ্তাহে লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছে ইংল্যান্ড। ওই ম্যাচটি ইংল্যান্ড জিতেছে ১১৫ রানে। তবে ওই জয়ের চেয়েও বেশি করে শিরোনামে চলে এসেছিল লর্ডসের পিচ। প্রথম দিন থেকে বল যেভাবে সুইং হচ্ছিল। যা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে।

শেষে ওই পিচকে অসন্তোষজনক হিসাবে দেগে দিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফট। তিনি বলছেন, "ওই পিচে প্রথম দিনই ১৬ উইকেট পড়েছে। দ্বিতীয় দিন ১৭ উইকেট। গোটা ম্যাচেই বল অতিরিক্ত সিম এবং সুইং হয়েছে। পিচ ব্যাটারদের তুলনায় অনেক বেশি সাহায্য করেছে।" আইসিসি লর্ডসকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে আবেদন করতে পারবে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে লর্ডসের দায়িত্বপ্রাপ্ত ক্লাব এমসিসি ওই 'অপরাধ' স্বীকার করে নিয়েছে।

দুই শতাব্দীতে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেল লর্ডস। এই পয়েন্টটি ৫ বছর পর্যন্ত কলঙ্কের দাগের মতো লর্ডসের নামের পাশে থেকে যাবে। কোনওভাবে এই পাঁচ বছরে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড যদি ৬টি ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে ওই মাঠে ১২ মাস কোনও ম্যাচ আয়োজন করা যাবে না। আইসিসির নিয়ম সেটাই বলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement