shono
Advertisement
Asia Cup Women

ভারত এশিয়া কাপ জিতলে ফের ট্রফি নিয়ে পালাবেন নকভি? পাক মন্ত্রীর কাণ্ডে এবার নয়া মোড়

গতবছর সূর্যকুমার যাদবরা এশিয়া কাপ জিতলেও এখনও ট্রফি হাতে পায়নি ভারত।
Published By: Arpan DasPosted: 06:33 PM Sep 13, 2026Updated: 06:33 PM Sep 13, 2026

বছর খানেক আগের কথা। ভারত এশিয়া কাপ জিতলেও ট্রফি নিয়ে পালিয়ে গিয়েছিলেন মহসিন নকভি। যিনি একসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান। এবার মহিলাদের এশিয়া কাপের ফাইনালে ভারত। সেই দুবাইতেই ম্যাচ হবে। হিসেব মতো নকভিরই ট্রফি দেওয়ার কথা। কিন্তু এবারও ট্রফি নিয়ে পালাবেন না তো? সেই জল্পনায় এবার নতুন মোড়।

Advertisement

ফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। হরমনপ্রীত কৌররা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। নকভির হাত থেকে ট্রফি নেবে ভারতীয় মহিলা দল? নাকি গত বারের মতোই একই ছবি দেখা যাবে? এ বিষয়ে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। মূলত ক্রিকেটেই নজর দিতে চান হরমনপ্রীতরা।

এবার ট্রফি চর্চায় নতুন মোড়। জানা গিয়েছে, সম্ভবত এশিয়া কাপ ফাইনালে নকভি আসবেন না। ফলে তাঁর ট্রফি দেওয়ার সুযোগ থাকবে না। সেই জায়গায় ট্রফি দিতে পারেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহ-সভাপতি খালিদ জারুনি। তিনি সংযুক্ত আরব আমিরশাহীর বাসিন্দা। কেন নকভি আসার সম্ভাবনা কম, সেটা অবশ্য জানা যায়নি। গতবছরের বিতর্ক থেকে শিক্ষা নিলেন কি? আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী না থাকলেও অন্য বার্তা যাবে। পুরুষদের ফাইনালে উপস্থিত হলেন, কিন্তু মেয়েদের ফাইনালে কেন এলেন না? সেই প্রশ্ন উঠবে। ফলে ফাঁপরে পড়বেন নকভিই।

উল্লেখ্য, ২০২৫-এ সালের এশিয়া কাপ হয়েছিল ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার আবহে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই আয়োজিত হয়েছিল প্রতিযোগিতা। সূর্যকুমার যাদবদের খেতাব জয়ের পর কেটে গিয়েছে বহুকাল। এখনও সেই ট্রফি হাতে পায়নি ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement