সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ঘরোয়া মরশুম। কিন্তু দলীপ নয়, রঞ্জি ট্রফি দিয়েই শুরু হবে মরশুম। দেশের মাটিতে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ২৩ টি ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন বিরাটরা। আর সেকারণেই চলতি ২০১৭-১৮ মরশুমে বিসিসিআইয়ের ক্যালেন্ডারে জায়গাই হল না দলীপ ট্রফির। আয়োজিত হবে না ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট। এমনটাই জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে।
[ব্যাটিং অর্ডারে পরিবর্তন করে কোনও ভুল করিনি, বলছেন বিরাট]
মূলত প্রতি বছর ঘরোয়া ক্রিকেট মরশুম শুরুই হয় দলীপ ট্রফি দিয়ে। কিন্তু এবছর আর সেটা হচ্ছে না। এই প্রসঙ্গে এক বোর্ড আধিকারিকের সাফাই, দলীপ ট্রফি কখনই এক বছর অন্তর হয় না। এটি প্রতি দেড় বছর অন্তর অনুষ্ঠিত হয়। এর সঙ্গেই তিনি মনে করিয়ে দেন, ‘২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও দলীপ ট্রফি অনুষ্ঠিত হয় নি। কারণ আমরা টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য দল গঠন করতে চাইছিলাম। এদিকে, গত বছর আবার ভারতীয় দলের ১৩ টি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। আর তাই মরশুম শুরু হয়েছিল দলীপ ট্রফি দিয়ে। কিন্তু এবার ১৭ সেপ্টেম্বর থেকে ভারতের আন্তর্জাতিক মরশুম শুরু হচ্ছে। এর অর্থ ১০-১১ তারিখের মধ্যে দল গঠন হয়ে যাবে। আর সামনে অনেকগুলি আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। তাই ২৪ দিনের দলীপ ট্রফি আয়োজনের সময় পাওয়া যাবে না। আর তাই আগামী মরশুমের শুরুতে আয়োজন করা হবে দলীপ ট্রফি। ওই সময় ভারতের ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। তখন এই টু্র্নামেন্ট দল গঠনে সহায়তা করবে।’
[চিনা প্রতিপক্ষকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত সিন্ধুর]
এদিকে, আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। এছাড়াও থাকবে একাধিক ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচ। তবুও এগিয়ে আনা হচ্ছে না বিজয় হাজারে ট্রফি। এমনটাই জানিয়েছে বোর্ড।
[বিয়ের পর এবার ভক্তদের জন্য সুখবর মেসির, জানেন কী?]
The post চলতি মরশুমে বিসিসিআই ক্যালেন্ডারে নেই দলীপ ট্রফি appeared first on Sangbad Pratidin.
