shono
Advertisement

পাক সাজঘরে ঝামেলা! হেরে বোলারদের দোষ ক্যাপ্টেনের, পালটা শাহিনের, 'আগে নিজে রান করো'

পাকিস্তান আছে পাকিস্তানেই। কে কত খারাপ খেলেছে, সেই নিয়ে ন্যক্কারজনক ঝামেলা পাকিস্তানের দুই সিনিয়র ক্রিকেটারের মধ্যে। আর তার জেরে শাস্তিও পেলেন শাহিন।
Published By: Arpan DasPosted: 05:30 PM May 16, 2026Updated: 05:30 PM May 16, 2026

পাকিস্তান আছে পাকিস্তানেই। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট হারের পরই ড্রেসিংরুমে ঝামেলা। পাক অধিনায়ক শান মাসুদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। কে কত খারাপ খেলেছে, সেই নিয়ে ন্যক্কারজনক ঝামেলা পাকিস্তানের দুই সিনিয়র ক্রিকেটারের মধ্যে। আর তার জেরে শাস্তিও পেলেন শাহিন।

Advertisement

ঠিক কী হয়েছে? ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে পাকিস্তান হেরেছে ১০৪ রানে। এই প্রথমবার পদ্মাপারে টেস্ট হারে পাক বাহিনী। দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটাররা স্কোরবোর্ডে বড় রান তুলে দেয়। ম্যাচ হারের কারণ হিসেবে সেটার দিকেই ইঙ্গিত করেন পাক অধিনায়ক শান মাসুদ। ড্রেসিংরুমে গিয়ে শাহিনকে মাসুদ বলেন, বোলারদের জন্যই এই ব্যর্থতা।

এক সংবাদমাধ্যমের মতে ড্রেসিংরুমে শান অভিযোগ তোলেন, "পেস বিভাগ গতিতে বল করতে পারেনি। তিনি সোজাসুজি শাহিনের দিকে আঙুল তোলেন। শাহিনের বলের গতি ১৩২ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা বাংলাদেশের পেসার নাহিদ রানার ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতির থেকে অনেকটাই কম।" তাছাড়া শান বলেন, "আমরা বোলারদের গতির অভাবে একেবারেই চাপ তৈরি করতে পারিনি। সেটাই চিন্তাজনক।"

এর জবাব দিতে ছাড়েননি শাহিন। তিনি পালটা বলেন, "ব্যাটারদের ব্যর্থতার জন্য প্রথম ইনিংসে লিড পাইনি। আগে নিজে পারফর্ম করে দেখাও।" ব্যস, তাতেই ঝামেলা আরও বাড়ে। দুই ইনিংস মিলিয়ে শান করেছেন ১১ রান। যেখানে বাংলাদেশের অধিনায়ক একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করে পাকিস্তানকে জিতিয়েছেন। এই ঝামেলার জেরে দ্বিতীয় টেস্টে জায়গাই পেলেন না শাহিন। গোদের উপর বিষফোঁড়া স্লোওভার রেটের জন্য জরিমানা। তার সঙ্গে প্রশ্নের মুখে মহম্মদ রিজওয়ানের ভূমিকা। গুরুত্বপূর্ণ সময়ে যেভাবে তিনি উইকেট ছুড়ে দিয়ে এসেছেন, তা ভালোভাবে নিচ্ছে না ম্যানেজমেন্ট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement