shono
Advertisement

Breaking News

Ranji Trophy

দুই মরশুমে ৯০ উইকেট! রনজি সেমিতে 'কাশ্মীর এক্সপ্রেস'কে থামাতে পরিকল্পনা 'বদল' বাংলার

চলতি রনজিতে দুরন্ত ফর্মে রয়েছে বাংলা। গ্রুপ পর্বে ৩৬ পয়েন্ট পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণরা, যা এলিট গ্রুপের ৩২ দলের মধ্যে সর্বোচ্চ।
Published By: Subhajit MandalPosted: 12:21 PM Feb 13, 2026Updated: 12:21 PM Feb 13, 2026

রনজি কোয়ার্টার ফাইনালের দুরন্ত জয় অতীত। বাংলার ফোকাসে এখন শুধুই সেমিফাইনালের 'মিশন কাশ্মীর!' বৃহস্পতিবার থেকে সেই লক্ষ্যে কল্যাণীতে অনুশীলন শুরু করল কোচ লক্ষ্মীরতন শুক্লার দল। মহম্মদ শামি ছাড়া দলের উল্লেখযোগ্য সদস্যরা সকলে উপস্থিত ছিলেন নেট সেশনে। শেষ আটের অন্ধ্রপ্রদেশ ম্যাচ খেলে বাড়ি ফিরেছেন তারকা পেসার। শুক্রবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

Advertisement

চলতি রনজিতে দুরন্ত ফর্মে রয়েছে বাংলা। গ্রুপ পর্বে ৩৬ পয়েন্ট পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণরা, যা এলিট গ্রুপের ৩২ দলের মধ্যে সর্বোচ্চ। সঙ্গে কোয়ার্টার ফাইনাল-সহ শেষ তিন ম্যাচেই জয় এসেছে ইনিংসের ব্যবধানে। আর এমন দাপটের নেপথ্যে অনেকটা কৃতিত্ব তারকাখচিত বঙ্গ পেস অ্যাটাকের। শামি-আকাশ দীপ-মুকেশ কুমারের মতো তিনজন আন্তর্জাতিক পেসারের পাশাপাশি সূরজ সিন্ধু জয়সওয়াল নিয়মিতভাবে উইকেট নিচ্ছেন।

আকিব নবি। ফাইল ছবি

তবে এবার পেস আগুনে প্রতিপক্ষকে ঝলসে দেওয়ার চেনা পরিকল্পনা থেকে কিছুটা সরে আসছে বঙ্গ টিম ম্যানেজমেন্ট।কারণ সেমিফাইনালে প্রতিপক্ষ জম্মু-কাশ্মীরে আছেন আকিব নবির মতো পেসার। যাঁর গত দু'মরশুম মিলিয়ে রনজিতে উইকেটসংখ্যা 'মাত্র' ৯০! সদ্যই কোয়ার্টার ফাইনালে আকিবের শিকার হয়েছেন মধ্যপ্রদেশের একডজন ব্যাটার। সেকথা মাথায় রেখে কিছুটা সাবধানী বাংলা। খোঁজ নিয়ে জানা গেল, কল্যাণীর উইকেটে কিছুটা ঘাস থাকছে। কিন্তু তা গতির স্বর্গরাজ্য হবে না। এমনকী টস যাতে ফ্যাক্টর না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

বাংলা শিবির অবশ্য আকিব নিয়ে বিশেষ ভাবনাচিন্তা নেই বলেই দাবি করছে প্রকাশ্যে। অন্ধ্র-বধ সেরে অধিনায়ক অভিমন্যু সরাসরি বলে দিয়েছেন, "আকিব নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা নেই। সবার জন্য যেভাবে তৈরি হই, সেভাবেই হব।" সঙ্গে বঙ্গ শিবির থেকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, বাংলা দলেও শামি-আকাশ-মুকেশ আছেন। পেস-অস্ত্রে ভরপুর দুই দলের লড়াইয়ে ব্যাটিং তফাত গড়ে দিতে পারে বলে মনে করছেন অভিমন্যু। ফলে কল্যাণীতে শেষ দু'ইনিংসে দলের ৫১৯ এবং ৬২৯ করাটা যে বাংলাকে স্বস্তি দেবে, বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement