shono
Advertisement
Shane Warne death

যৌন উত্তেজক ওষুধের জন্য নয়, শেন ওয়ার্নের মৃত্যু করোনার টিকায়! বিস্ফোরক কিংবদন্তির ছেলে

তিনি প্রয়াত হয়েছেন চার বছর আগে। এবার শেন ওয়ার্নের মৃত্যুরহস্যে নয়া মোড়। কিংবদন্তির ছেলে জ্যাকসনের দাবি, তাঁর বাবার মৃত্যু হয়েছিল কোভিড টিকার জন্য।
Published By: Subhajit MandalPosted: 09:17 PM Apr 14, 2026Updated: 09:17 PM Apr 14, 2026

তিনি প্রয়াত হয়েছেন চার বছর আগে। এবার শেন ওয়ার্নের মৃত্যুরহস্যে নয়া মোড়। কিংবদন্তির ছেলে জ্যাকসনের দাবি, তাঁর বাবার মৃত্যু হয়েছিল কোভিড টিকার জন্য। তিনি সরাসরি আঙুল তুলছেন অস্ট্রেলিয়ার সরকারের দিকে।

Advertisement

সম্প্রতি এক পডকাস্টে ওয়ার্নারের ছেলে জ্যাকসন বলছেন, ''আমি এখন নিশ্চিত যে বাবার মৃত্যু হয়েছে কোভিড টিকার জন্য। এটা কোনও বিতর্কের বিষয় না। বাবার আগে থেকে কিছু কিছু শারীরিক সমস্যা থাকলেও কোভিড টিকা নেওয়ার পর সেই সমস্যা বেড়ে গিয়েছিল অনেকটা।" সরাসরি অস্ট্রেলিয়ার সরকারকে কাঠগড়ায় তুলে জ্যাকসন বলে দিলেন, "আমার মনে হয় যে বাবার মৃত্যুর জন্য সরকারই দায়ী। কোভিডের টিকা নিতে হবে, এই নির্দেশ তো সরকারই দিয়েছিল।'' শেন ওয়ার্নের ছেলের অভিযোগ রীতিমতো বিস্ফোরক। যদিও মৃত্যুর পর শেন ওয়ার্নের শরীরে যৌন উত্তেজনা বর্ধক ওষুধ পাওয়া গিয়েছিল।

সম্প্রতি জানা গিয়েছে, থাইল্যান্ডে তাঁর ঘরে একটি বোতল ছিল। যেটা সরিয়ে নেওয়া হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ অফিসারকে সেই বোতলটি সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল বলে খবর। ওই বোতলে ‘কামাগ্রা’ নামের একটি যৌন শক্তিবর্ধক ওষুধ ছিল। এক পুলিশ অফিসার ‘ডেইলি মেল’কে জানিয়েছেন, উপর মহল থেকে ওষুধটি সরিয়ে দেওয়ার আদেশ এসেছিল। ওয়ার্নের প্রয়াণে ওই যৌন শক্তিবর্ধক ওষুধের কোনও ভূমিকা ছিল কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তাঁর ছেলের দাবি, মৃত্যুর নেপথ্যে করোনার ওষুধ।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি টেস্ট ৭০৮টি উইকেট রয়েছে ওয়ার্নের। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্পিনার হিসেবে ধরা হয় তাঁকে। সেই সঙ্গে তাঁর উদ্যাম জীবনযাত্রা নিয়েও এক সময় চর্চা ছিল। ২০২২-র মার্চ মাসে আচমকায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ওয়ার্ন। কিন্তু মৃত্যুর চার বছর আজও ক্রিকেটভক্তদের মনে অমলিন তাঁর কীর্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement