বিয়ে ভেঙে যাওয়ার পরও বারবার আলোচনায় উঠে এসেছে স্মৃতি মান্ধানা ও পলাশ মুছলের (Palash Muchhal) নাম। সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছিল, তাঁদের মধ্যে দূরত্ব নাকি কিছুটা কমছে। পুরনো সম্পর্কও ফের জোড়া লাগতে পারে, এমন জল্পনাও ছড়িয়েছিল। কিন্তু এইসব জল্পনার মাঝেই হঠাৎ সামনে এল গুরুতর অভিযোগ। যা ফের আলোচনায় এনে দিল এই দুই পরিচিত নামকে।
‘কাপল গোলস’ তালিকায় বেশ উপরের দিকে জায়গা করে নেওয়া ‘পালরিতি’ জুটি ভেঙে যাওয়ার পর থেকে চর্চায় সঙ্গীতশিল্পী পলাশ। এরপর একের পর এক অভিযোগ ওঠে গায়কের নামে। এবার তাঁর বিরুদ্ধে স্মৃতির ছোটবেলার বন্ধু বিদন্যান মানে থানায় অভিযোগ দায়ের করেছেন। বিদন্যানের অভিযোগ, জাতিবিদ্বেষী মন্তব্য করে তাঁকে অপমান করা হয়েছে। স্মৃতির বন্ধু তফসিলি জাতিভুক্ত। বিদন্যান জানিয়েছেন, গত বছরের ২২ নভেম্বর সাংলির আস্থা রোডের একটি টোল প্লাজার কাছে এই ঘটনাটি ঘটে। সেখানে অর্থ সংক্রান্ত বিবাদ থেকেই বাদানুবাদ শুরু হয়। সেই সময় পলাশ তাঁকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করেন। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।
বিদন্যান জানিয়েছেন, গত বছরের ২২ নভেম্বর সাংলির আস্থা রোডের একটি টোল প্লাজার কাছে এই ঘটনাটি ঘটে। সেখানে অর্থ সংক্রান্ত বিবাদ থেকেই বাদানুবাদ শুরু হয়। সেই সময় পলাশ তাঁকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করেন। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।
বিদন্যান সিনেমার প্রযোজক। ‘নজরিয়া’ ছবিতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে পলাশ মুছল তাঁর কাছ থেকে প্রায় ২৫ লক্ষ টাকা নেন বলে অভিযোগ। শুধু তাই নয়, মোট ৪০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ তুলেছেন বিদন্যান। ছবির কাজ শেষ হওয়ার পরও সেই অর্থ ফেরত দেওয়া হয়নি বলে দাবি তাঁর। এই অভিযোগের ভিত্তিতে সাংলি সিটি থানায় প্রতারণার পাশাপাশি এসসি/এসটি আইনের ধারায় মামলা রুজু হয়েছে।
বিদন্যান বলেন, “২০২৪ সালে একটি সিনেমায় বিনিয়োগের প্রস্তাব দিয়ে পলাশ মুছল আমার কাছ থেকে ২৫ লক্ষ টাকা নিয়েছিল। ভালো রিটার্নের আশ্বাস দেয়। বলে, ছবিটি ছ'মাসের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত প্রতারক প্রমাণিত হয়। টাকা ফেরত দেওয়ার নামগন্ধ করেনি। টাকা ফেরত চাইলে বারবার এড়িয়ে যায়। এরপর অপমানজনক ভাষা ব্যবহার করে। যা আমি ক্যামেরার সামনে বলতে পারব না। ওর আচরণ খুবই উদ্বেগজনক৷” তাঁর সংযোজন, “এই ঘটনার ফলে আমি মানসিকভাবে চাপে পড়ি। তাই বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হই।”
তাঁর সংযোজন, “এই ঘটনার ফলে আমি মানসিকভাবে চাপে পড়ি। তাই বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হই।”
পুলিশ এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনের ৩(১) আর)(এস) ধারার পাশাপাশি ৩৫১(২) এবং ৩৫২-এর অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে। বর্তমানে চলছে তদন্ত। উল্লেখ্য, পলাশ মুছলের পরিচালনায় ‘নজরিয়া’ ছবির শুটিং ২০২৪ সালেই শেষ হয়। ছবিতে অভিনয় করেছেন ভব্যা শাহ, অপূর্বা অরোরা ও ধীরাজ সানাপ। অন্যদিকে, স্মৃতি-পলাশের সম্পর্কে নাটকীয়তা কম নয়। তাঁদের বিয়ে ২০২৫ সালের ২৩ নভেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের ঠিক আগে প্রথমে স্মৃতির সঙ্গে ব্যক্তিগত প্রতারণার অভিযোগ ওঠে। জানা যায়, বিয়ের আগের রাতে স্মৃতির বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন পলাশ। ভাইরাল হয় একগুচ্ছ স্ক্রিনশট। শেষ পর্যন্ত তাঁদের বিয়ে যায়। এবার আইনি ধাক্কা সামলাতে হবে পলাশকে।
