shono
Advertisement

Breaking News

T20 World Cup

দাপুটে বোলিং এলিস-জাম্পার, আইরিশদের বিরুদ্ধে সহজ জয়ের মাঝে অস্ট্রেলিয়ার চিন্তা চোট

আয়ারল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করল অস্ট্রেলিয়া। ফেভারিট হিসাবেই বুধবার কলম্বোয় নেমেছিলেন ক্যামেরুন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েলরা। তাদের সামনে সেভাবে কল্কে পেল না পল স্টার্লিংয়ের আয়ারল্যান্ড।
Published By: Prasenjit DuttaPosted: 06:32 PM Feb 11, 2026Updated: 06:51 PM Feb 11, 2026

অস্ট্রেলিয়া: ১৮২/৬ (স্টয়নিস ৪৫, ইংলিশ ৩৭, অ্যাডায়ার ৪৪/২, টেক্টর ২৪/১)
আয়ারল্যান্ড: ১১৫/১০ (ডকরেল ৪১, টাকার ২৪, এলিস ১২/৪, জাম্পা ২৩/৪)
৬৭ রানে জয়ী অস্ট্রেলিয়া। 

Advertisement

আয়ারল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া। ফেভারিট হিসাবেই বুধবার কলম্বোয় নেমেছিলেন ক্যামেরুন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েলরা। তাদের সামনে সেভাবে কল্কে পেল না পল স্টার্লিংয়ের আয়ারল্যান্ড। ৬৭ রানে পরাস্ত হল 'সেল্টিক টাইগার'রা। তবে আইরিশদের বিরুদ্ধে সহজ জয়ের মাঝে অস্ট্রেলিয়ার চিন্তা চোট। 

আয়ারল্যান্ডের তুলনায় শতযোজন এগিয়ে অস্ট্রেলিয়া। কিন্তু সাম্প্রতিক ফর্ম মোটেই আশাব্যঞ্জক নয়। তার উপর দেশের সেরা পেসার জস হ্যাজলউড এবং প্যাট কামিন্স বিশ্বকাপে নেই। এই পরিস্থিতিতে সেরা তিন পেসারের অনুপস্থিতিতে নাথান এলিসই ভরসা ছিল অস্ট্রেলিয়ার। ছিলেন ম্যাথিউ কুহনিম্যান, জেভিয়ার বার্টলেটরা। অন্যদিকে এদিনের ম্যাচে ছিলেন না টিম ডেভিড। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই কুঁচকির চোট পেয়ে ছিটকে গেলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। তাঁর জায়গায় স্ট্যান্ডবাই হিসাবে দলে ডাকা হয়েছে স্টিভ স্মিথকে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতিতে বলা হয়, 'এখনও অস্বস্তিতে ভুগছেন মার্শ। স্বাভাবিক চলাফেরায় অসুবিধা হচ্ছে তাঁর। স্ক্যান অভ্যন্তরীণ রক্তক্ষরণ পরিলক্ষিত হয়েছে। বিশ্রাম ও রিহ্যাবের মধ্যে থাকতে হবে তাঁকে। চিকিৎসকদের পরামর্শ এবং উপসর্গ কমার ওপর নির্ভর করবে তার মাঠে ফেরার সময়। স্ট্যান্ডবাই হিসাবে স্টিভ স্মিথ শ্রীলঙ্কায় যাচ্ছেন। প্রয়োজন হলে যাতে দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত।' 

মার্শ না থাকায় অজি দলকে বুধবার নেতৃত্ব দেন ট্রাভিস হেড। যদিও ব্যাট হাতে ব্যর্থ হন তিনি। মাত্র ৬ রানে সাজঘরে ফেরেন। একটা সময় ৮৮ রানে ৪ উইকেট পড়ে চাপে পড়ে গিয়েছিল প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার। সেট হয়ে আউট হন জস ইংলিশ (৩৭), ম্যাথিউ রেনশ (৩৭)। ২১ রানে আউট হন ক্যামেরন গ্রিন। শেষের দিকে মার্কাস স্টয়নিস ২৯ বলে ৪৫ রানের ইনিংস অজি বাহিনীকে ১৮২ রানে পৌঁছে দেয়। আইরিশ বোলার মার্ক অ্যাডায়ার ২, ম্যাথিউ হামফ্রেস ১, জর্জ ডকরেল ১, হ্যারি টেক্টর ১টি উইকেট নেন।

জবাবে প্রথম থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। তার উপর শুরুতেই অধিনায়ক স্টার্লিং অবসৃত হওয়ায় আরও চাপ বাড়ে তাদের। ৪৩ রানে দলের প্রথম সারির পাঁচ ব্যাটার সাজঘরের রাস্তা দেখেন। কিছুটা লড়াই করলেন আইরিশ উইকেটরক্ষক লোর্কান টাকার (২৪), জর্জ হেনরি ডকরেল (৪৫)। তবে আর কোনও ব্যাটার অস্ট্রেলিয়ার দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না। আয়ারল্যান্ড শেষ হল ১১৫ রানে। অ্যাডাম জাম্পা নিলেন ২৩ রানে ৪ উইকেট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement