shono
Advertisement

Breaking News

T20 World Cup

ভারত ম্যাচ না খেললে লোকসান, 'ভাইজান' পাকিস্তানকে বোঝাতে লাহোর পাড়ি বিসিবি প্রেসিডেন্টের!

বিসিবির এক ডিরেক্টর বলেছিলেন, “ভারত-পাক ম্যাচ না হলে গোটা ক্রিকেটবিশ্ব আর্থিক ক্ষতির মুখে পড়বে। প্রভাব পড়বে আমাদের উপরেও।
Published By: Anwesha AdhikaryPosted: 01:50 PM Feb 08, 2026Updated: 01:53 PM Feb 08, 2026

ভারতের বিরুদ্ধে ম্যাচটা যদি 'ভাইজান' পাকিস্তান না খেলে, তাহলে ভুগবে বাংলাদেশও। সেটা আঁচ করতে পেরেই এবার মরিয়া পদক্ষেপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের! সূত্রের খবর, জরুরি ভিত্তিতে লাহোরে চলে গিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। সেখানে গিয়ে পাক বোর্ডের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি, এমনটাই শোনা যাচ্ছে। আগামী রবিবার ভারত-পাক ম্যাচের আগে বিসিবি প্রেসিডেন্টের এই পদক্ষেপে 'কহানি মে টুইস্ট' আসবে বলে মনে করছে ক্রিকেটমহল।

Advertisement

বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়তেই দরদ উথলে উঠছে পাকিস্তানের। পাক বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়েছিলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া অন্যায়। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেললেও ভারত ম্যাচ বয়কট করবে পাকিস্তান, ‘ভ্রাতৃসম’ বাংলাদেশের প্রতি সমর্থন দেখাতে। কিন্তু কথায় আছে, ‘যার জন্য করি চুরি সেই বলে চোর’। পাকিস্তানেরও সেই দশা। বাংলাদেশের বিখ্যাত সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক সিনিয়র ডিরেক্টর অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের এই সিদ্ধান্তে।

ওই ডিরেক্টর বলেছিলেন, “ভারত-পাক ম্যাচ না হলে গোটা ক্রিকেটবিশ্ব আর্থিক ক্ষতির মুখে পড়বে। প্রভাব পড়বে আমাদের উপরেও। এত ক্ষতি আমরা চাই না। ম্যাচ না হলে আইসিসির লভ্যাংশ কমবে। লভ্যাংশের অর্থ আমরা পাই, ফলে আমাদের প্রাপ্য অর্থও কমবে। কেনিয়া বা উগান্ডার মতো দেশগুলো আইসিসির থেকে ২ লক্ষ মার্কিন ডলার পেলে হয়তো খুশি হবে। কিন্তু আমাদের দেশের যা ক্রিকেট পরিকাঠামো, সেখানে যদি আইসিসি থেকে প্রাপ্য অর্থ কমে যায় তাহলে খুব সমস্যা হবে।”

এই মন্তব্য প্রকাশ্যে আসার কয়েকদিন পরেই লাহোরে পাড়ি দিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট। ইতিমধ্যেই জানা গিয়েছে, ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির সঙ্গে আলোচনায় রাজি পাক বোর্ড। সেই বৈঠকের আগেই নকভিদের সঙ্গে আলাদা করে কথা বলবেন আমিনুল। অনুমান করা হচ্ছে, আইসিসির সঙ্গে বৈঠকে এটাই তুলে ধরা হবে যে পাকিস্তান এবং বাংলাদেশ একে অপরের পাশে রয়েছে। কিন্তু ভারত ম্যাচ নিয়ে পাক বোর্ডকে কী বলবে বিসিবি? প্রশ্ন ক্রিকেটমহলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement