shono
Advertisement
T20 World Cup

ভারতবিরোধিতা অতীত, এবার বিসিসিআইয়ের সঙ্গে 'বন্ধুত্ব' বাংলাদেশের! ইঙ্গিত বিসিবি সভাপতির

এবার সুর নরম করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড! সূত্রের খবর, এবার ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে চাইছেন বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।
Published By: Anwesha AdhikaryPosted: 12:12 AM Feb 12, 2026Updated: 12:12 AM Feb 12, 2026

একমাস আগেই ভারতবিরোধিতায় অনড় ছিল তারা। কিন্তু এবার সুর নরম করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড! সূত্রের খবর, এবার ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পর্কের বরফ গলাতে চাইছেন বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। আগামী রবিবার কলম্বোতে ভারত-পাক ম্যাচের ফাঁকেই বিসিসিআইয়ের সঙ্গে হৃদ্যতা বাড়ানোর চেষ্টা করবেন বলে জানিয়ছেন আমিনুল।

Advertisement

নিরাপত্তার অভাব দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। সেদেশের সরকারের দাবি ছিল, লিটন দাসদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হোক। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেয়নি আইসিসি। শেষ পর্যন্ত চলতি টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়। পরিবর্ত হিসাবে বিশ্বকাপে খেলছে স্কটল্যান্ড। তবে তারপর অনেক জল গড়িয়েছে। বিশ্বকাপ ঘিরে নানা নাটক ডালপালা মেলেছে। লাগাতার বয়কটের হুমকি দিয়েও শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান।

বয়কট নাটক শেষ হওয়ার পরেই বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র কাছে মুখ খুলেছেন আমিনুল। তাঁর কথায়, ভারতও চায়নি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হোক। তবে এই বিষয়ে সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ড কিছু বলেনি। তারা পুরো বিষয়টি আইসিসির উপর দিয়েছিল। আইসিসি যে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিল, তাতেও নাকি ভারতের মত ছিল না। সবমিলিয়ে, বাংলাদেশকে ছেঁটে ফেলার সমস্ত দায় আইসিসির উপর চাপিয়ে ভারতবিরোধিতার পথ থেকে একেবারে সরে দাঁড়াচ্ছে বিসিবি।

এখানেই শেষ নয়, ওই সাক্ষাৎকারেই আমিনুল আরও বলেছেন, "ভারত-পাক ম্যাচ নিয়ে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে। এশিয়ার মধ্যে আইসিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য পাঁচটি দেশ-ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান। আইসিসি চায়, ১৫ তারিখ ভারত-পাক ম্যাচে এই পাঁচ দেশের প্রতিনিধিরা হাজির থাকুন, একে অপরের সঙ্গে কথা বলুন, একসঙ্গে ম্যাচ দেখুন। এই আলোচনার মাধ্যমেই সম্পর্কের শীতলতা দূর করা যেতে পারে।" শেষ পর্যন্ত কি ক্রিকেটের কাছে মাথা নোয়াবে নয়াদিল্লি-ঢাকার কূটনৈতিক টানাপোড়েন?

বাংলাদেশকে ছেঁটে ফেলার সমস্ত দায় আইসিসির উপর চাপিয়ে ভারতবিরোধিতার পথ থেকে একেবারে সরে দাঁড়াচ্ছে বিসিবি! 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement