shono
Advertisement
ICC

অবশেষে স্বস্তি, তিন দেশের ক্রিকেটারদের ঘরে ফেরাতে চার্টার্ড বিমানের ব্যবস্থা আইসিসি'র

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে তিন দেশের ক্রিকেটারদের ফেরা নিয়ে হাজারো সংশয় ছিল তাঁদের। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরও দেশের উদ্দেশে রওনা হতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দল। আইসিসি'র উদ্যোগে অবশেষে তাদের মুখে হাসি।
Published By: Prasenjit DuttaPosted: 04:47 PM Mar 07, 2026Updated: 05:36 PM Mar 07, 2026

অবশেষে স্বস্তি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে তিন দেশের ক্রিকেটারদের ফেরা নিয়ে হাজারো সংশয় ছিল তাঁদের। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরও দেশের উদ্দেশে রওনা হতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দল। যা নিয়ে সরব হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি। ক্যারিবিয়ান ক্রিকেটার আকিল হোসেন রোনাল্ডোকে অনুরোধ করেছিলেন ৭০০ কোটি টাকার বিমান পাঠিয়ে তাঁদের নিয়ে যেতে। তবে এবার সমস্যা সমাধানে এগিয়ে এল আইসিসি। ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হয়েছে বলেই খবর।

Advertisement

এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে, দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড শনিবার সন্ধ্যায় মুম্বই থেকে রওনা দেবে। অন্যদিকে, ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা কলকাতা থেকে অন্য একটি চার্টার্ড বিমানে দেশের উদ্দেশে রওনা দেবে। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা, দুই দলই নিজেদের শেষ ম্যাচ খেলেছিল ইডেন গার্ডেন্সে। সুপার এইটের শেষ ম্যাচে হেটমায়ারদের হারিয়ে সেমিফাইনালে ওঠে ভারত।

সেমির যুদ্ধে কলকাতায় মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে প্রোটিয়ারা হেরে যায়। এই ম্যাচগুলির পর থেকে দুই দলই কলকাতায় ছিল। এই পরিস্থিতিতে ক্যারিবিয়ান কোচ এক্স হ্যান্ডেলে 'ডে সিক্স' লিখে শনিবার পোস্ট করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, কলকাতায় ছ'দিন আটকে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। এবার স্যামিদের সঙ্গেই ফিরবেন কাগিসো রাবাডারা। রবিবার একটি চার্টার্ড ফ্লাইটে রওনা দেবে দুই দল। জানা গিয়েছে, বিমানটি প্রথমে জোহানেসবার্গে যাবে। সেখান থেকে ক্যারিবিয়ান দল অ্যান্টিগায় ফিরবে।

তবে কেশব মহারাজ, জর্জ লিন্ডে, জেসন স্মিথ-সহ বেশ কিছু প্রোটিয়া ক্রিকেটার সরাসরি দেশে ফিরবেন না। তাঁরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে নিউজিল্যান্ড যাবেন। ১৫ মার্চ থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউয়িদের মুখোমুখি হবে ক্যারিবিয়ান দল। অন্যদিকে, ইংল্যান্ড মুম্বই থেকে সরাসরি লন্ডন উড়ে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement