shono
Advertisement
Washington Sundar

হর্ষিতের চোট নিয়ে চিন্তার মাঝেই স্বস্তির খবর, দলে ফিরছেন তারকা অলরাউন্ডার

কবে থেকে প্রথম একাদশে দেখা যাবে তারকার অলরাউন্ডারকে?
Published By: Subhajit MandalPosted: 03:15 PM Feb 06, 2026Updated: 03:15 PM Feb 06, 2026

তিলক বর্মা পুরো ফিট হয়ে গিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে তিলকের খেলা নিয়ে আর কোনও অনিশ্চয়তা নেই। প্রথমে ভারতীয় 'এ' দলের হয়ে ইউএসএ-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলেছেন। তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নভি মুম্বইয়ে খেলেছেন। দুটো ম্যাচেই রান করেছেন তিলক। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ম্যাচে যেরকম মেজাজে ব্যাট করেছেন, সেটা স্বস্তি দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

Advertisement

কিন্তু ওয়াশিংটন সুন্দর? তিনি কী খেলতে পারবেন বিশ্বকাপে? তিলকের মতো ওয়াশিংটনও চোট সমস্যায় ভুগছিলেন। যা খবর, তাতে তাঁরও বিশ্বকাপ খেলা নিয়ে সমস্যা হবে না। তবে তিলকের মতো হয়তো প্রথম ম্যাচ থেকে তিনি খেলতে পারবেন না। ভারতীয় অফস্পিনার-অলরাউন্ডার বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছেন। ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সলেন্সে ট্রেনিং করছেন। খবর নিয়ে জানা গেল, ব্যাটিং-বোলিং শুরু করে দিয়েছেন ওয়াশিংটন। আর কিছুদিনের মধ্যেই পুরো ফিট হয়ে যাবেন। ফিটনেস সার্টিফিকেটও পেয়ে যাবেন। তারপরই ভারতীয় টিমের সঙ্গে যোগ দেবেন। সেটা খুব সম্ভবত দিল্লি থেকেই। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই তাঁকে খেলানো হবে কি না, সেটা এখনও পরিষ্কার নয়।

বৃহস্পতিবার ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে প্রশ্ন করা হয়েছিল ওয়াশিংটন নিয়ে। সূর্য পরিষ্কার বলে যান, ওয়াশিংটন নিয়ে তাঁরা কোনওরকম তাড়াহুড়ো করতে চান না। তাঁর কথায়, “আমদের ধৈর্য ধরতে হবে। ওয়াশিংটন নিয়ে কোনও তাড়াহুড়ো আমরা করছি না। তাই কোন বিকল্প নেওয়ার প্রশ্নই নেই।" যা খবর, তাতে গ্রুপ পর্বের শেষ দিক থেকেই ওয়াশিংটন দলে ফিরবেন। কিন্তু যেহেতু তিনি সদ্য চোট থেকে ফিরছেন, তাই কোনও ঝুঁকি নেওয়া হবে না।

এসবের মধ্যে আবার দুঃসংবাদ পেয়েছে ভারতীয় শিবির। শোনা যাচ্ছে, চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হতে পারেন হর্ষিত রানা। সেক্ষেত্রে ওয়াশিংটনের দলে ফেরাটা আরও জরুরি। কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্ট আট নম্বরে অলরাউন্ডার খেলানো পছন্দ করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement