shono
Advertisement
Abhishek Sharma

'ফাঁদে পড়েছে...', অভিষেককে 'কটূক্তি'র পর দরদ উথলে উঠল আমিরের, কী বললেন পাক পেসার?

গ্রুপ পর্বে শূন্যের হ্যাটট্রিক করেছিলেন অভিষেক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খাতা খুললেও বড় রানের দেখা পাননি অভিষেক শর্মা। সুপার এইটের ম্যাচে ভারতও মুখ থুবড়ে পড়েছে।
Published By: Arpan DasPosted: 04:39 PM Feb 23, 2026Updated: 05:27 PM Feb 23, 2026

টানা তিন ম্যাচে শূন্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খাতা খুললেও বড় রানের দেখা পাননি অভিষেক শর্মা। সুপার এইটের ম্যাচে ভারতও মুখ থুবড়ে পড়েছে। তারপর ফের চর্চায় পাক পেসার মহম্মদ আমিরের 'স্লগার' মন্তব্য। কেন অভিষেককে 'স্লগার' বলেছিলেন? অবশেষে তার ব্যাখ্যা দিলেন আমির। তবে অভিষেকের (Abhishek Sharma) পাশেই দাঁড়াচ্ছেন পাক তারকা।

Advertisement

গ্রুপ পর্বে শূন্যের হ্যাটট্রিক করেছিলেন অভিষেক। তাতে আমির 'স্লগার' বলেছিলেন। ক্রিকেটে 'স্লগার' শব্দের অর্থ, যাদের টেকনিকে খামতি আছে। কিন্তু গায়ের জোরে শট মেরে সেই দুর্বলতা পূরণ করতে চায়। অভিষেক এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ক্রিকেটার। ফলে তাঁকে 'স্লগার' বলায় বিতর্ক শুরু হয়। আমির ভারতীয় ওপেনারকে কটূক্তি করেছেন, এমনটাই দাবি সমর্থকদের।

সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫ রানে আউট হন অভিষেক। তবে একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না। প্রোটিয়াদের আঁটসাঁট বোলিংয়ের সামনে চরম ব্যর্থ ভারতীয় ব্যাটিং। তারপর আমির বলছেন, "একজন বোলারের দৃষ্টিভঙ্গি থেকে আমি ওর টেকনিক নিয়ে কথা বলেছিলাম। যেহেতু আমি স্লগার শব্দটা ব্যবহার করেছি, তাই লোকে অসন্তুষ্ট হয়েছে। আমি বলতে চেয়েছিলাম, ভালো দল বা ভালো বিপক্ষ ওর টেকনিককে ফাঁদে ফেলতে পারে। এই ম্যাচের ১৪ রানের সবটাই একদিকে। যেই রাবাডা বল করতে এল, তখন ও উত্তর খুঁজে পেল না।"

সঙ্গে আমিরের পরামর্শ, "অভিষেক ভালো প্লেয়ার। তিন ম্যাচে শূন্য করার পরও একই রকম ভাবে খেলেছে। ব্যাট ফুটে যায়নি। সেটা ভালো দিক। যদি আমার কথা ওর কানে যায়, তাহলে বলব, তোমার টেকনিক ফাঁদে পড়ছে। ধৈর্য্য ধরো। ভালো বল দেখে খেলো। ওর মধ্যে প্রতিভা আছে। কিন্তু কীভাবে সেটা ব্যবহার করছে, সেটাই আসল। আমি সেভাবেই কথাটা বলতে চেয়েছিলাম। লোকে অন্যভাবে নিয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement