shono
Advertisement

Breaking News

T20 World Cup

হল না লিটনদের জয় উৎসর্গ করা, 'সরি বাংলাদেশ', বাবররা হারতেই হাপুস নয়নে কান্না পাক-ভক্তের

তবে পাক-ভক্তের আশা, শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপ জিতবে। সেই জয় বাংলাদেশি 'ভাই'দের সঙ্গে সেলিব্রেট করতে চান পাকিস্তানের ভক্ত।
Published By: Arpan DasPosted: 07:50 PM Feb 16, 2026Updated: 07:52 PM Feb 16, 2026

ভারতের বিরুদ্ধে পাকিস্তান জিতলে সেদেশের ক্রিকেটভক্তরা তো খুশি হতেনই। এমনকী বাংলাদেশের অনেক সমর্থকও হয়তো ভারতের হার দেখতে চেয়েছিলেন। কিন্তু সেই আশা কারও পূর্ণ হয়নি। কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে হাসতে হাসতে জিতেছে টিম ইন্ডিয়া। তারপর পাক সমর্থকদের চোখে জল। শুধু নিজের দেশের জন্য নয়। বাংলাদেশকে 'সরি' বলে হাপুস নয়নে কাঁদলেন এক ভক্ত।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৬৪ রানে হেরেছে পাকিস্তান। স্বাভাবিকভাবেই বাবর আজম, শাহিন আফ্রিদিদের পারফরম্যান্সে হতাশ সেদেশের ভক্তরা। তবে বাংলাদেশের জন্যও মন কাঁদছে অনেকের। ম্যাচের পর বাংলাদেশের ক্রীড়া সংবাদমাধ্যম বিডিক্রিকেটাইমের ক্যামেরায় ধরে পড়েন সেরকমই এক পাক-ভক্ত। মুখে পাকিস্তানের পতাকা আঁকা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, "পাকিস্তান আমার জীবন। খুব কষ্ট হচ্ছে। অন্তত লড়াই করে হারতে পারত।"

তারপরই তিনি বলেন, "সরি বাংলাদেশি ভক্তরা। খুব আশা করেছিলাম আজ পাকিস্তান জিতবে। আমি ঠিক করেছিলাম, জিতলে পাকিস্তানের জন্য সেলিব্রেট করতাম না। বাংলাদেশের জন্য করতাম। জিতলে বাংলাদেশকে জয় উৎসর্গ করতাম। তাদের সঙ্গে যে অন্যায় হয়েছিল, তার জবাব দিতাম। কিন্তু হয়তো আল্লার পরিকল্পনা অন্যরকম। আমরা হাল ছাড়ব না। বিশ্বকাপ জিতবই, ভারতকেও হারাব। আর বাংলাদেশি ভাইয়ের সঙ্গে সেটা সেলিব্রেট করব। কিন্তু আজকে ওদের জন্য কিছু করতে পারলাম না।"

মুস্তাজিফুরকে আইপিএলকে বাদ দেওয়ার পর নিরাপত্তার ইস্যুতে ভারতে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। তারপর পাকিস্তানও ঠিক করে, বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে। এমনকী পাক অধিনায়ক বাংলাদেশকে 'ভাই' বলে উল্লেখ করে। শেষ পর্যন্ত বয়কট তোলে পাকিস্তান। ফলে এই ম্যাচ শুধু পাকিস্তানের জন্য সম্মানের ছিল না। বাংলাদেশি সমর্থকরাও যথেষ্ট আগ্রহ নিয়ে ম্যাচে নজর রেখেছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement