shono
Advertisement

Breaking News

Sanath Jaysuriya

ব্যর্থ দল, বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গের পরই পদত্যাগের ইচ্ছাপ্রকাশ জয়সূর্যর

তিনি নিজে বিশ্বজয়ী। দেশের ক্রিকেটের প্রতি দায়বদ্ধ। শ্রীলঙ্কার বর্তমান ক্রিকেট দলকে খাদের কিনার থেকে টেনে তুলেছিলেন।
Published By: Subhajit MandalPosted: 12:26 PM Mar 01, 2026Updated: 12:26 PM Mar 01, 2026

তিনি নিজে বিশ্বজয়ী। দেশের ক্রিকেটের প্রতি দায়বদ্ধ। শ্রীলঙ্কার বর্তমান ক্রিকেট দলকে খাদের কিনার থেকে টেনে তুলেছিলেন। কিন্তু বিশ্বকাপে আশানুরূপ ফল হয়নি। তাই দায়বদ্ধতা নিয়ে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করলেন হেডকোচ সনৎ জয়সূর্য। পাকিস্তানের বিরুদ্ধে হারের পরই তিনি জানিয়ে দিলেন, এবার যোগ্য উত্তরসূরি পেলে তিনি সরে যেতে চান।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিল আয়োজক শ্রীলঙ্কা। গ্রুপের প্রথম তিনটি ম্যাচেই জেতে তারা। হারিয়ে দেয় শক্তিশালী অস্ট্রেলিয়াকেও। জেতার পর ছন্দপতন হয় শ্রীলঙ্কার। সুপার এইটে একটি ম্যাচেও জিততে পারেনি দাসুন শনাকার দল। শনিবার শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেও পাঁচ রানে হারের মুখ দেখে লঙ্কাবাহিনী। তারপরই জয়সূর্য ঘোষণা করে দিয়েছেন, তিনি আর কোচের পদে থাকতে চান না।

পাকিস্তানের বিরুদ্ধে হারের পর কোচের পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়ে জয়সূর্য জানিয়েছেন, ''আমার মনে হয় দায়িত্বটা এবার অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে। দু'মাস আগে ইংল্যান্ড সিরিজ চলাকালীনই বলেছিলাম, এই পদে বেশিদিন থাকার আশা আমার নেই। তখন ভেবেছিলাম, বিশ্বকাপে ভালো ফল পেলে সুন্দরভাবে বিদায় নিতে পারব। কিন্তু সেটা আর হল না। আমার খুব খারাপ লাগছে।'' দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও কবে জয়সূর্য ওই পদ ছাড়ছেন সেটা নিশ্চিত নয়। ১৩ মার্চ সংযুক্ত আরব আমিরশাহিতে আফগানিস্তান-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা। সেই সিরিজের আগে নতুন কোচ পাবে না শ্রীলঙ্কা। সেখানেও সম্ভবত জয়সূর্যই দায়িত্বে থাকবেন। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে আদৌ ওই যুদ্ধ হবে কিনা, সেটা এখনও স্পষ্ট নয়।

তবে সার্বিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট আগামী দিনে বড় বদলের সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপের পর অধিনায়কত্ব যেতে পারে দসুন শনাকার। দলেও একাধিক বদলের সম্ভাবনা। তরুণ মুখ তুলে আনতে চায় শ্রীলঙ্কা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement