shono
Advertisement
T20 World Cup

বিশ্বকাপের প্রস্তুতিতে একসঙ্গে নামছে দুই ভারতীয় দল, কোথায় দেখা যাবে খেলা?

টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। তবে তার আগেই ২২ গজের যুদ্ধে নামতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট।
Published By: Subhajit MandalPosted: 03:28 PM Feb 02, 2026Updated: 07:53 PM Feb 02, 2026

টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। তবে তার আগেই ২২ গজের যুদ্ধে নামতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট। সেটা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। সোমবার ইতিমধ্যেই প্রস্তুতিতে নেমে গিয়েছে ভারতীয় এ দল। আগামী ৪ ফেব্রুয়ারি নামবেন সূর্যকুমার যাদবরা।

Advertisement

সদ্য নিউজিল্যান্ড সিরিজ শেষ হয়েছে। ভারতের প্রস্তুতি মোটামুটি সারা। তবে মেগা টুর্নামেন্টের আগে আরও একটা ম্যাচ পাচ্ছে ভারতের মূল দল। আগামী ৪ ফেব্রুয়ারি এই প্রস্তুতি ম্যাচ খেলা হবে নভি মুম্বইয়ের মাঠে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ সরাসরি দেখা যাবে টেলিভিশনে। শুধু তাই নয়, ভারতের এ দল যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে সেটাও দেখা যাবে টিভিতে। দীর্ঘদিন ধরে চোটের জন্য বাইরে থাকা তিলক বর্মা এ দলের হয়ে নেমেছেন ফিটনেস ফেরানোর উদ্দেশে। ভার‍ত ‘এ’ দল, আয়ুষ বাদোনি-প্রিয়াংশ আর্যর মতো তরুণ মুখকে সুযোগ দেওয়া হয়েছে। প্রস্তুতি পর্বে আমেরিকা এবং নামিবিয়ার বিরুদ্ধে খেলবে ভারত ‘এ’ দল।

আইসিসি সোমবার জানিয়েছে, ২-৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৬টি ম্যাচ আয়োজন করা হবে। সব দলই এক বা দু'টি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। সব খেলার হাইলাইটসই আইসিসির ডিজিটাল প্লাটফর্মগুলিতে পাওয়া যাবে। তবে এর মধ্যে বাছাই করা কিছু ম্যাচ লাইভ দেখানো হবে। ভারতে জিওহটস্টার এবং স্টার স্পোর্টস ইন্ডিয়া এ দল ও ভারতের মূল দল দুই দলেরই খেলাই দেখাবে।

যে প্রস্তুতি ম্যাচগুলি লাইভ দেখানো হবে:

২ ফেব্রুয়ারি
আফগানিস্তান বনাম স্কটল্যান্ড – বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স গ্রাউন্ড ১, বেঙ্গালুরু (বিকাল ৩টা)
মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ভারত এ – ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নভি মুম্বাই (বিকাল ৫টা)
কানাডা বনাম ইতালি – এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই (বিকাল ৭টা)

৩ ফেব্রুয়ারি
ওমান বনাম শ্রীলঙ্কা এ – কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, কলম্বো (দুপুর ১টা)
নেদারল্যান্ডস বনাম জিম্বাবোয়ে – আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো (বিকাল ৩টা)
নেপাল বনাম সংযুক্ত আরব আমিরাত – এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই (বিকাল ৫টা)

৪ ফেব্রুয়ারি

স্কটল্যান্ড বনাম নামিবিয়া – বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স গ্রাউন্ড ২, বেঙ্গালুরু (দুপুর ১টা)
আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ – বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স গ্রাউন্ড ১, বেঙ্গালুরু (দুপুর ৩টা)
পাকিস্তান বনাম আয়ারল্যান্ড – এসএসসি ক্রিকেট গ্রাউন্ড, কলোম্বো (বিকাল ৫টা)
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নভি মুম্বাই (সন্ধ্যা ৭টা)

৫ ফেব্রুয়ারি

জিম্বাবোয়ে বনাম ওমান – কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, কলম্বো (সকাল ১১টা)
নেপাল বনাম কানাডা – এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই (দুপুর ১টা)
অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস – আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো (বিকাল ৫টা)
নিউজিল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র – ডিওয়াই পাতিল স্টেডিয়াম, নভি মুম্বাই (সন্ধ্যা ৭টা)

৬ ফেব্রুয়ারি

ইতালি বনাম সংযুক্ত আরব আমিরাত – এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই (বিকাল ৩টা)
ভারত এ বনাম নামিবিয়া – বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্স গ্রাউন্ড ১, বেঙ্গালুরু (বিকাল ৫টা)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement