shono
Advertisement

Breaking News

T20 World Cup

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটে খেলবেন অভিষেক শর্মা? মুখ খুললেন ভারতের কোচ

রবিবার সুপার এইটের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছে ভারত। তার আগে একাধিক মাথাব্যথার কারণ রয়েছে টিম ইন্ডিয়ার। বিশ্রী ফিল্ডিং, ক্যাচ মিস, স্পিনারদের বিরুদ্ধে দুর্বলতার সঙ্গে জুড়েছে অভিষেক শর্মার ফর্ম।
Published By: Prasenjit DuttaPosted: 07:29 PM Feb 20, 2026Updated: 11:47 PM Feb 20, 2026

রবিবার সুপার এইটের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামতে চলেছেন সূর্যকুমার যাদবরা। তার আগে একাধিক মাথাব্যথা রয়েছে ভারতীয় শিবিরে। বিশ্রী ফিল্ডিং, ক্যাচ মিস, স্পিনারদের বিরুদ্ধে দুর্বলতার সঙ্গে জুড়েছে অভিষেক শর্মার ফর্ম। চলতি বিশ্বকাপে যিনি এখনও পর্যন্ত রানের মুখ দেখেননি। কৌতূহলীদের প্রশ্ন, প্রোটিয়াদের বিরুদ্ধে কি খেলবেন বাঁহাতি তারকা ওপেনার? নাকি তাঁর জায়গায় খেলবেন সঞ্জু স্যামসন? মুখ খুললেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল।

Advertisement

তিনি বলেন, "অভিষেককে নিয়ে কোনও আলোচনা হয়নি। নেটে খুবই পরিশ্রম করছে, ভালো শট মারছে। ম্যাচে সেটা প্রয়োগের অপেক্ষা। দল ওর পাশে রয়েছে। ও হয়তো যেভাবে চেয়েছিল, সেভাবে রান পায়নি। আমরা এখন বিশ্বকাপের খুবই গুরুত্বপূর্ণ পর্বের মধ্য দিয়ে যাচ্ছি। অভিষেক বিশ্বমানের ক্রিকেটার। আমরা আশা করছি, ও রান পাবে। দর্শকদের বিনোদন দেবে।" পেস হোক কিংবা স্পিন, এই বিশ্বকাপে বারবার সমস্যায় পড়েছেন অভিষেক। পাকিস্তান এবং নেদারল্যান্ডস ম্যাচে স্পিনে পরাস্ত হয়েছেন। আমেরিকার বিরুদ্ধে আবার পেসারের বলে বোল্ড হন। তবে দল যে অভিষেকের ফর্ম নিয়ে চিন্তায় নেই, সে কথা স্পষ্ট ভারতীয় দলের বোলিং কোচের কথায়। তাই ধরেই নেওয়া যায়, রোববারের ম্যাচে ওপেনিংয়ে ঈশানের সঙ্গী হচ্ছেন অভিষেকই। 

টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নির ভাই অ্যালবি মর্কেল এখন প্রোটিয়া দলের মেন্টর। ভাইয়ের দলের বিপক্ষেই সুপার এইটের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত। এতে ধর্মসংকটে পড়েছে মর্কেল পরিবার। কাকে সমর্থন করবেন, তা ভেবে কূল পাচ্ছেন না তাঁরা। জানা গেল, ভাইয়ের সঙ্গে আপাতত কথা বলছেন না ভারতীয় কোচ।

শেষ আট ইনিংসে পাঁচবার শূন্যে ফিরেছেন অভিষেক। ৮৪, ০, ৬৮*, ০, ৩০, ০, ০, ০। এই হল শেষ আটটি টি-টোয়েন্টিতে তাঁর স্কোর। সুপার এইটে নামার আগে তাঁর আত্মবিশ্বাস যে অনেকটাই তলানিতে থাকবে, তা বলাই বাহুল্য। যদিও কেবল অভিষেকের ফর্ম নয়, ভারতের বড় চিন্তা ফিল্ডিং। এশিয়া কাপ থেকে ফিল্ডিং মিসের এই নয়া রোগ ধরেছে ভারতকে। সঙ্গে দোসর ক্যাচ মিসও। এর গেরো থেকে মুক্তি পেতে ভারতীয় দল পরিশ্রম করছে, বলেন মর্কেল। "ফিল্ডিং নিয়ে খুবই পরিশ্রম করছি। আমরা জানি ক্যাচ নেওয়া বা ভালো ফিল্ডিংয়ের গুরুত্ব কতখানি। টুর্নামেন্টের শেষের দিকে ক্যাচ নেওয়া আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওরা প্রচুর পরিশ্রম করছে। প্র্যাকটিসে অনেক ক্যাচ ধরছে। হাফ চান্সও কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, একটা ক্যাচ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।" বলে দিলেন গৌতম গম্ভীরের ডেপুটি।

গম্ভীরের ডেপুটির কথায়, "ফিল্ডিং নিয়ে খুবই পরিশ্রম করছি। আমরা জানি ক্যাচ নেওয়া বা ভালো ফিল্ডিংয়ের গুরুত্ব কতখানি।"

উল্লেখ্য, গ্রুপ পর্বের চার ম্যাচে ৯টি ক্যাচ ছেড়েছে ভারতীয় দল। বুধবার রাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও দু'টি ক্যাচ মিস করেছেন সূর্যকুমার যাদবরা। ডাচরা যে ভারতের বিরুদ্ধে ১৭৬ রান তুলে দিল, সেটার মূল কারণও ওই ফিল্ডিং মিস। তাছাড়াও স্পিন বোলিংয়ের বিরুদ্ধে দুর্বলতা তো রয়েইছে। আরও একটা বিষয়, ব্যাটিং লাইন আপে বাঁহাতি ব্যাটারদের আধিক্য। বিপক্ষ দল এর সুযোগে ফিঙ্গার স্পিনারদের ব্যবহার করছে। যা সামাল দেওয়াও ভারতের কাছে চ্যালেঞ্জ। তবে ভারতীয় দলের স্পিনাররাও ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। বিশেষত যে দলে রয়েছেন বরুণ চক্রবর্তীর মতো স্পিনার। মর্কেলের কথায়, "ও একজন স্ট্রাইক বোলার। ভালোই বোলিং করছে। তবে বাকিদেরও সেই ছন্দটা বজায় রাখতে হবে। জুটি বেঁধে চাপ তৈরি করতে হবে। এতে বরুণও অনেকটা সাহায্য পাবে।"

টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নির ভাই অ্যালবি মর্কেল এখন প্রোটিয়া দলের মেন্টর। এককালে দু'জনেই দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন। তবে পেশাদার জীবনে দুই ভাই দুই শিবিরে। ভাইয়ের দলের বিপক্ষে সুপার এইটের লড়াইয়ে নামতে চলেছে ভারত। এতে ধর্মসংকটে পড়েছে মর্কেল পরিবার। কাকে সমর্থন করবেন, তা ভেবে কূল পাচ্ছেন না তাঁরা। জানা গেল, ভাইয়ের সঙ্গে আপাতত কথা বলছেন না ভারতীয় কোচ। "মুম্বইয়ে আমাদের ওয়ার্ম আপ ম্যাচের পর আমরা খুব বেশি কথা বলছি না। আজ ওকে এখানে দেখলাম। ব্যস এটুকুই।" উল্লেখ্য, ওয়ার্ম আপ ম্যাচে ৩০ রানে জিতেছিল টিম ইন্ডিয়া।

তবে পিচ নিয়ে এখনও ঘেঁটে রয়েছে টিম ইন্ডিয়া। "চ্যালেঞ্জিং পিচে খেলতে হচ্ছে আমাদের। বোলাররাও সাহায্য পাচ্ছে, সেটাও একটা ভালো লক্ষণ। তবে আমরা কিন্তু এই পিচে খারাপ ব্যাট করিনি।" মনে করিয়ে দেওয়া যাক, আহমেদাবাদের মাঠেই অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনালে হেরেছিল ভারত। অন্যদিকে, শুক্রবার অনুশীলনে অন্য অবতারে পাওয়া গেল।অভিষেককে। ব্যাটিং অনুশীলনের আগে টানা বল করে গেলেন সঞ্জু স্যামসন এবং ঈশান কিষানকে। যদিও শেষ পর্যন্ত ব্যাটও করলেন। রিঙ্কু ও অর্শদীপ সিং বল করলেন বাঁহাতি ওপেনারকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement