shono
Advertisement

Breaking News

Ishan Kishan

বিশ্বকাপের মাঝেই সতীর্থর বোনের সঙ্গে উদ্দাম নাচ ঈশানের, নতুন সম্পর্কের গুঞ্জন নেটপাড়ায়

ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচের পরের দিনে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারির ঘটনা। গার্লফ্রেন্ড মাহিকা শর্মার ২৫তম জন্মদিন উপলক্ষে টিম হোটেলের ঘরেই পার্টি রেখেছিলেন হার্দিক পাণ্ডিয়া। সেখানে গিয়েছিলেন ঈশান।
Published By: Prasenjit DuttaPosted: 06:25 PM Feb 20, 2026Updated: 06:26 PM Feb 20, 2026

আন্তর্জাতিক ক্রিকেটে রাজার মতো প্রত্যাবর্তন হয়েছে তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ব্যাট থেকে আগুন ঝরছে। অবাধ্য, উচ্ছৃঙ্খল! কত বিশেষণই না জুড়েছিল তাঁর নামের সঙ্গে। সম্প্রতি আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ উঠে প্রথম দশে জায়গা করে নিয়েছেন। বলা হচ্ছে ঈশান কিষানের কথা। বিশ্বকাপের মাঝেই সতীর্থর বোনের সঙ্গে যাঁর উদ্দাম নাচের ভিডিও এখন ভাইরাল। 

Advertisement

ঘটনাটা কি? ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচের পরের দিনে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারির ঘটনা। গার্লফ্রেন্ড মাহিকা শর্মার ২৫তম জন্মদিন উপলক্ষে টিম হোটেলের ঘরেই পার্টি রেখেছিলেন হার্দিক পাণ্ডিয়া। সেখানে গিয়েছিলেন ঈশান। ছিলেন অভিষেক শর্মা এবং তাঁর বোন কোমল। লাল-নীল আলোয় সাজানো ঘরে কেক কাটেন হার্দিকের 'হৃদয়হরণী'। এরপরেই আসে সেই মুহূর্ত। অভিষেকের বোনের সঙ্গে উদ্দাম নাচতে দেখা যায় ঈশানকে। ১৮ সেকেন্ডের সেই ভিডিওই ভাইরাল।

এই ভিডিও ভাইরাল হওয়ার আগেই অবশ্য জানা গিয়েছিল, দীর্ঘদিন ধরে মডেল অদিতি হুন্ডিয়া নামের এক মডেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ঈশান। তাঁর সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বাঁহাতি ওপেনার। কিন্তু তাঁর পরিবার ওই মডেল পাত্রীকে এই মুহূর্তে বাড়ির বউ হিসাবে মানতে নারাজ। যদিও এর দিন দুই আগে ঈশানের ঠাকুরদা অনুরাগ পাণ্ডে জানিয়ে দেন, অদিতিকে ‘নাতবউ’ হিসাবে গ্রহণ করতে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু দু’দিনের মধ্যেই একদম উলটো কথা বলেন ঈশানের মা। ছেলের বিয়ের ব্যাপারে ভাবতেই রাজি নন তারকা উইকেটরক্ষকের মা সুচিত্রা দেবী। তাঁর কথায় “এখন বিয়ে নিয়ে এত কথা কীসের? ওঁর এখনও বিয়ে নিয়ে কথা বলার বয়সই হয়নি।” আসলে তিনি বলতে চেয়েছেন, এখন কেবল ক্রিকেটেই ফোকাস করার সময়।

নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি অভিষেক শর্মার বোনের সঙ্গে সম্পর্ক জড়ালেন ঈশান? অনেকেই আবার বলছেন, সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে একটা ব্রেক পেয়ে গেলেন ভারতীয় ক্রিকেটাররা। যা অনেকটাই ঝরঝরে রাখবে তাঁদের। ক্রিকেটে যেভাবে 'অবাধ্য' ইনিংস খেলেছেন, ঠিক সেভাবেই নাচের স্টেপে প্রমাণ দিলেন এভাবেই তিনি জীবনকে উপভোগ করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement