সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরের বছরই ফের বিলেত সফরে যাবে টিম ইন্ডিয়া। ২০২৬ সালে ফের ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। ম্যাঞ্চেস্টারে তৃতীয় টেস্ট চলাকালীন বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে সাদা বলের সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে।
পরের বছর ইংল্যান্ডে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ভারত। ভারতের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অংশ নেবে নিউজিল্যান্ড। এরপরেই রয়েছে ভারতের সীমিত ওভারের টেস্ট সিরিজ।
ভারত সফর শুরু করবে ১ জুলাই। প্রথমে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ডারহামের রিভারসাইড গ্রাউন্ডে রয়েছে প্রথম টি-টোয়েন্টি। বাকি চার টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ম্যাঞ্চেস্টার, নটিংহ্যাম, ব্রিস্টল এবং সাউদাম্পটনে। এরপর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে বার্মিংহাম, কার্ডিফ এবং লন্ডনে। প্রথম ওয়ানডে রয়েছে ১৪ জুলাই। লর্ডসে শেষ ওয়ানডে ১৯ জুলাই।
টি-টোয়েন্টি
১ জুলাই: ডারহাম (রিভারসাইড)
৪ জুলাই: ম্যাঞ্চেস্টার (ওল্ড ট্র্যাফোর্ড)
৭ জুলাই: নটিংহ্যাম (ট্রেন্ট ব্রিজ)
৯ জুলাই: ব্রিস্টল (সিট ইউনিক)
১১ জুলাই, সাউদাম্পটন (ইউটিলিটা বোল)
ওয়ানডে
১৪ জুলাই: বার্মিংহাম (এজবাস্টন)
৬ জুলাই: কার্ডিফ (সোফিয়া গার্ডেন্স)
১৯ জুলাই: লন্ডন (লর্ডস)
