shono
Advertisement
Vaibhav Sooryavanshi

বৈভবের জাতীয় দলে অভিষেকে কাঁটা? সিরিজ নিয়ে সংশয়, বিবৃতি জারি করল বোর্ড

গত চারদিন ধরে প্রতিবাদে উত্তাল ব্রিটেন। শরণার্থীদের প্রবেশ একেবারে নিষিদ্ধ করার দাবিতে পথে নেমেছেন শয়ে শয়ে মানুষ। সেই বিক্ষোভ রীতিমতো বর্ণবিদ্বেষীও হয়ে উঠেছে।
Published By: Anwesha AdhikaryPosted: 01:08 PM Jun 12, 2026Updated: 01:08 PM Jun 12, 2026

প্রথমবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ। শচীন তেণ্ডুলকরের রেকর্ড ভাঙার হাতছানি। আসন্ন আয়ারল্যান্ড সফরে বৈভব সূর্যবংশীর একাধিক স্বপ্ন পূরণ হতে পারত। কিন্তু সেই সফরটা নিয়েই আচমকা তৈরি হয়েছে সংশয়। পরিস্থিতি খারাপ হলে হয়তো আয়ারল্যান্ড সফরটাই বাতিল হয়ে যাবে, রয়েছে এমন সম্ভাবনাও। আপাতত বৈভব ভারত এ দলের হয়ে খেলছে।

Advertisement

আসলে গত চারদিন ধরে প্রতিবাদে উত্তাল ব্রিটেন। শরণার্থীদের প্রবেশ একেবারে নিষিদ্ধ করার দাবিতে পথে নেমেছেন শয়ে শয়ে মানুষ। সেই বিক্ষোভ রীতিমতো বর্ণবিদ্বেষীও হয়ে উঠেছে। বেশ কয়েকটি জায়গায় পুলিশের গাড়ি, বাসে আগুন ধরিয়েছেন তাঁরা। ১২ জন পুলিশকর্মী আহত হয়েছেন এই বিক্ষোভে। কৃষ্ণাঙ্গ এবং শরণার্থীদের বিরোধিতা করে কালো হুডি পরেছেন প্রতিবাদীরা। আয়ারল্যান্ডে বসবাসকারী বহু অভিবাসীদের বাড়ি লক্ষ্য করেও হামলা হচ্ছে। স্থানীয় সাংসদের আশঙ্কা, এই প্রতিবাদ খুব তাড়াতাড়িই বর্ণবিদ্বেষী হয়ে উঠতে পারে।

এহেন পরিস্থিতিতে একটি টি-২০ টুর্নামেন্ট বাতিল করেছে আইরিশ ক্রিকেট বোর্ড। আগামী রবিবার আইরিশ সিনিয়র কাপ এবংন্যাশনাল কাপের ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলির ভবিষ্যৎ কী হবে, সেই নিয়েও দোটানায় বোর্ড। পরিস্থিতির দিকে নজর রেখে এই ম্যাচগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ডের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, যেসব এলাকায় সহিংস প্রতিবাদ হচ্ছে সেখানে নজর রাখা হবে। যোগাযোগ রাখা হচ্ছে প্রশাসনের সঙ্গেও। ক্রিকেটার এবং দলের প্রত্যেক সদস্যের নিরাপত্তা সুনিশ্চিত করাটাই বোর্ডের প্রধান লক্ষ্য।

এহেন বিবৃতির পরই প্রশ্ন উঠছে ভারতের আয়ারল্যান্ড সফর ঘিরে। কারণ প্রতিবাদের কেন্দ্রবিন্দু বেলফাস্টেই দু'টি টি-২০ খেলার কথা আছে ভারতের। চলতি মাসের শেষের এই ম্যাচদু'টি আদৌ খেলা সম্ভব? সূত্রের খবর, আয়ারল্যান্ডের পরিস্থিতির দিকে নজর রেখেছে ভারতীয় বোর্ডও। দরকার হলে বেলফাস্ট থেকে সরিয়ে আনা হতে পারে সিরিজ। সবমিলিয়ে, বৈভবের অভিষেক সিরিজ নিয়ে একরাশ সংশয়ের মেঘ। তবে সিরিজ বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো কয়েকদিন পরে শুরু হতে পারে সিরিজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement