shono
Advertisement
Vaibhav Sooryavanshi

পিছনে তাবড় তাবড় সিনিয়ররা, পনেরোতেই সহ-অধিনায়ক 'বিস্ময় তারকা' বৈভব

সদ্যসমাপ্ত জিম্বাবোয়ে সিরিজে সর্বকনিষ্ঠ হিসাবে সিরিজসেরার পুরস্কার জিতেছে বাঁহাতি তারকা। এবার সেই বৈভবকে দেখা যাবে সহ-অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে।
Published By: Prasenjit DuttaPosted: 08:18 PM Jul 29, 2026Updated: 08:20 PM Jul 29, 2026

রেকর্ড আর বৈভব সূর্যবংশী - এক মুদ্রার এপিঠ-ওপিঠ। সে মাঠে নামলেই কোনও না কোনও রেকর্ড হয়। সদ্যসমাপ্ত জিম্বাবোয়ে সিরিজে সর্বকনিষ্ঠ হিসাবে সিরিজসেরার পুরস্কার জিতেছে বাঁহাতি তারকা। এবার সেই বৈভবকে দেখা যাবে সহ-অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে।

Advertisement

দলীপ ট্রফির মঞ্চে বড় স্বীকৃতি পেল বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হল তাঁর হাতে। নেতৃত্বে রয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষান। দলে রয়েছে মহম্মদ শামি, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণ এবং শাহবাজ আহমেদের মতো পরিচিত মুখ রয়েছেন স্কোয়াডে। সব মিলিয়ে দলীপ ট্রফির পূর্বাঞ্চল দলে জায়গা পেলেন বাংলার ছয় ক্রিকেটার। তবে আকাশ দীপ ও অভিষেক পোড়েলের জায়গা হয়নি।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জার্সিতে অভিষেক হলেও প্রথম সিরিজটা প্রত্যাশামতো হয়নি। তবে জিম্বাবোয়ে সফরেই বদলে যায় ছবিটা। তিন ম্যাচের সিরিজে দু'টি হাফসেঞ্চুরি করে প্রতিভার ঝলক দেখিয়েছেন তরুণ ব্যাটার। সেই সিরিজে তিনটি ম্যাচই জিতে জিম্বাবোয়েকে চুনকাম করেছে টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেল বৈভব। এবার ঈশানের ডেপুটি হিসাবে দেখা যাবে তাকে। অন্যদিকে, জিম্বাবোয়ে সফরে আগ্রাসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন ঈশান। ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের উপর চাপ তৈরি করেছেন বাঁহাতি ব্যাটার। সাম্প্রতিক ফর্মের পাশাপাশি নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কথা মাথায় রেখেই তাঁকে অধিনায়ক করা হয়েছে।

ব্যাটিং বিভাগে ঈশ্বরণের পাশাপাশি রয়েছেন সুদীপ কুমার ঘরামি, বিরাট সিং, সুরজ সিন্ধু জয়সওয়াল, শুভ্রাংশু সেনাপতি, দীনেশ দাস এবং শিখর মোহন। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে থাকছেন কুমার কুশাগ্র। বোলিং বিভাগে স্বাভাবিক ভাবেই নজরে থাকবেন মহম্মদ শামি। দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনিই নেতৃত্ব দেবেন পেস আক্রমণকে। তাঁকে সঙ্গ দেবেন মুকেশ কুমার ও অভিজিৎ সরকার। অলরাউন্ডার হিসাবে থাকছেন শাহবাজ আহমেদ এবং অনুকূল রায়।

পূর্বাঞ্চল দল: ঈশান কিষান (অধিনায়ক), বৈভব সূর্যবংশী (সহ-অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ শামি, মুকেশ কুমার, কুমার কুশাগ্র, শিখর মোহন, অনুকূল রায়, বিরাট সিং, শুভ্রাংশু সেনাপতি, দীনেশ দাস ও অভিজিৎ সরকার।

স্ট্যান্ডবাই: আয়ুষ লোহারুকা, শ্রীদাম পাল, সম্বিত এস. বারাল, শরণদীপ সিং এবং স্বস্তিক সামল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement