shono
Advertisement
Pakistan Women Cricket

পুরুষ দলের মুখোমুখি পাকিস্তানের মহিলা ক্রিকেট দল, ট্রফি জিততে 'চক দে'র ছক পাক কর্তাদের!

'এই ম্যাচের শিক্ষা টুর্নামেন্টে দেখতে পারবেন', বলছেন পাক অধিনায়ক।
Published By: Arpan DasPosted: 07:31 PM Aug 25, 2026Updated: 07:31 PM Aug 25, 2026

পুরুষ দলের মুখোমুখি মহিলা দল। শাহরুখ খানের 'চক দে ইন্ডিয়া' সিনেমায় এরকম ঘটনা ঘটেছিল। তবে হকি নয়, এবার ক্রিকেটে সত্যিই দুই দল মুখোমুখি। ভারতে নয়, পাকিস্তানে এরকম ঘটনা ঘটল। সামনে মহিলাদের এশিয়া কাপ ও এশিয়ান গেমস। তার প্রস্তুতির জন্য পুরুষদের ক্রিকেট দলের মুখোমুখি হল পাকিস্তানের মহিলা দল।

Advertisement

মহিলা এশিয়া কাপে কখনও জেতেনি পাকিস্তান। দু'বার রানার্স হয়েছে। গত ১০ বছরে ফাইনালেও যেতে পারেনি। সেই খরা কাটানোর কী উপায়? ফতিমা সানার দল প্রস্তুতি ম্যাচ খেলল পুরুষ দলের বিরুদ্ধে। পাকিস্তানের মূল স্কোয়াড নয়। বরং আবদুল কাদির ক্রিকেট অ্যাকাডেমির কিশোর ও সিনিয়র প্লেয়ারদের নিয়ে তৈরি একটি দলের বিরুদ্ধে ম্যাচ খেলে মহিলা দল। লাহোরে ম্যাচটি টি-টোয়েন্টির সমস্ত নিয়ম মেনে খেলা হয়েছে। ফলাফল জানানো হয়নি। তবে জানা গিয়েছে, ম্যাচটি খুব হাড্ডাহাড্ডি হয়েছিল।

ম্যাচের পর পাক অধিনায়ক ফতিমা জানান, "আমরা টুর্নামেন্টের জন্য প্রস্তুত। নিজের দলকে চাপের মুখে তৈরি করার জন্য এই ম্যাচটা খেলেছি। এই পরিস্থিতিগুলো টুর্নামেন্টে কাজে লাগবে। কীভাবে চাপ সামলাতে হয়, সেটা শিখতে হয়। আমি দলকে বলেছি কঠিন সময়ে শান্ত থাকাই আসল। নিজেদের পরিশ্রম ও পরিকল্পনার উপর ভরসা রাখো। এই ম্যাচের শিক্ষা মূল টুর্নামেন্টে দেখতে পারবেন।" সেটা আগামী দু'টি টুর্নামেন্টেই দেখা যাবে। পাকিস্তান মহিলা দল কোনও বিশ্বমানের টুর্নামেন্ট জিততে পারেনি। ভারতের বিরুদ্ধেও নজির খুব খারাপ। টি-টোয়েন্টিতে ১৬টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১৩টি।

মহিলা এশিয়া কাপে পাকিস্তানকে ভারত, থাইল্যান্ড এবং হংকংয়ের সঙ্গে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে। ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে, ৫ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে এবং ৭ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement