shono
Advertisement

Breaking News

Virender Sehwag

বাপ কা বেটা! অবিকল শেহওয়াগের মতোই একের পর এক শট ছেলের, ভাইরাল ভিডিও

ক্রিকেটমহলের মতে, বাবার ছায়া দেখা যাচ্ছে আর্যবীরের ব্যাটিংয়ে। কেরিয়ারে সফল হবেন?
Published By: Subhajit MandalPosted: 05:23 PM Aug 25, 2026Updated: 09:07 PM Aug 25, 2026

কথায় আছে বাপ কা বেটা। বাবা বীরেন্দ্র শেহওয়াগের (Virender Sehwag) নাম ক্রিকেটপ্রেমীরা মনে রেখেছেন আগ্রাসী ব্যাটিংয়ের জন্য। এবার এসে গেল তাঁর উত্তরসূরিও। বাবার মতো মারকুটে ব্যাটিংয়ের সেই ধারা রেখেছে ছেলে আর্যবীর (Aaryavir Sehwag)। দিল্লি প্রিমিয়ার লিগে ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলছেন আর্যবীর। উনিশ বছর বয়সি ব্যাটারের মধ্যে অনেকেই তাঁর বাবার ছায়া দেখতে পাচ্ছেন।

আর্যবীর প্রথম শিরোনামে আসেন বছর দুই আগে কুচবিহার ট্রফিতে। সেসময় ১৭ বছরের ব্যাটার দিল্লির হয়ে মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। তারপর থেকে লাগাতার পেশাদার ক্রিকেট খেলছেন। এবার দিল্লি প্রিমিয়ার লিগে নজর কাড়লেন তিনি। আর্যবীরের একাধিক শট দেখে ক্রিকেটপ্রেমীরা ফিরে যাচ্ছেন শেহওয়াগের নস্ট্যালজিয়ায়। বিশেষ করে তাঁর কভার ড্রাইভ এবং কভার ড্রাইভ দেখে।

Advertisement

সদ্য সেন্ট্রাল দিল্লি কিংসের বিরুদ্ধে তাঁর ব্যাটিং অনেককে অবাক করেছে। বেশ কয়েকটি কভার ড্রাইভ ও স্কোয়্যার ড্রাইভ মেরেছেন তিনি। ক্রিকেটমহলের মতে, বাবার ছায়া দেখা যাচ্ছে আর্যবীরের ব্যাটিংয়ে। নিজের ক্রিকেটজীবনে খুব একটা ফুটওয়ার্ক নিয়ে মাথা ঘামাননি শেহওয়াগ। এক জায়গায় দাঁড়িয়েই জোরালো শট মেরে বল পাঠিয়ে দিতেন বাউন্ডারির বাইরে। ঠিক সেই ধাঁচেই ব্যাট করে শেহওয়াগের জ্যেষ্ঠপুত্র।

বিশেষ করে শেহওয়াগ যে ভাবে অফ স্টাম্পের বাইরের বল পিছনের পায়ে কভার অঞ্চলে মারতেন, ঠিক একই ভাবে শট মেরেছেন আর্যবীর। বোঝাই যাচ্ছে, বাবার কাছেই শিখেছেন তিনি। টেকনিক একেবারে এক। সোশাল মিডিয়ায় একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকেই আর্যবীরের তুলনা করছেন বাবার সঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement