shono
Advertisement
Vaibhav Sooryavanshi

ভারতের জার্সিতে খেলার ডাক পেল বৈভব! শ্রীলঙ্কার বিরুদ্ধে দল ঘোষণা বোর্ডের

মাত্র ১৫ বছর বয়সেই ভারতের জার্সিতে খেলার ডাক পেল বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
Published By: Prasenjit DuttaPosted: 05:33 PM May 14, 2026Updated: 05:33 PM May 14, 2026

মাত্র ১৫ বছর বয়সেই ভারতের জার্সিতে খেলার ডাক পেল বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিরিজে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

Advertisement

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স করছে এই কিশোর ব্যাটার। ১১ ম্যাচে তাঁর সংগ্রহ ৪৪০ রান। পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঝোড়ো শতরান করে ইতিমধ্যেই আলোচনায় বৈভব। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসাবেই এবার ভারত 'এ' দলের ডাক পেল সে। এর আগেও রাইজিং ইন্ডিয়া দলেও ভারতীয় দলের হয়ে খেলেছিল বিহারের সমস্তিপুরের বাসিন্দা।

ত্রিদেশীয় সিরিজের পর ভারত 'এ' দল দু'টি মাল্টি ডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা 'এ'-র বিরুদ্ধে। যদিও সেই সিরিজের দল পরে ঘোষণা করা হবে। একদিনের ম্যাচগুলি হবে ডাম্বুলায় এবং বহুদিবসীয় ম্যাচ আয়োজন করা হবে গলে। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন তিলক বর্মা। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রিয়ান পরাগ। দলে রয়েছেন প্রিয়াংশ আর্য, আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাংশ শেডগে, প্রভসিমরন সিং, কুমার কুশাগ্র, বিপ্রজ নিগম, যশ ঠাকুর, যুবধীর সিং, অংশুল কাম্বোজ এবং আরশাদ খানও।

ত্রিদেশীয় সিরিজে ভারতীয় দল রাউন্ড রবিন পর্বে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিরুদ্ধে দু'টি করে ম্যাচ খেলবে। ৯ জুন প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বৈভবরা। আগামী ১৯ জুন শেষ হবে গ্রুপ পর্ব। ফাইনাল ২১ জুন। এরপর রয়েছে বহুদিবসীয় ম্যাচ। যদিও সেই সিরিজের দল পরে ঘোষণা করা হবে। বোর্ডের তরফে জানানো হয়েছে, 'সীমিত ওভারের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ডাম্বুলায়। বহুদিবসীয় ম্যাচগুলি আয়োজন করা হবে গলে।' তবে সব আলো এখন বৈভবের দিকেই। শ্রীলঙ্কা সফরে তরুণ ব্যাটার কেমন খেলে, সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

ত্রিদেশীয় সিরিজের জন্য ভারত 'এ' স্কোয়াড:
তিলক বর্মা (অধিনায়ক), প্রিয়ংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাংশ শেডগে, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), বিপ্রজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, অংশুল কম্বোজ, আরশাদ খান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement