shono
Advertisement
Sharvari Vedang Raina

শ্রীদেবীকন্যা খুশি অতীত, ব্রেকআপের দু' মাসেই বয়সে বড় শর্বরীর প্রেমে মজে বেদাঙ্গ রায়না!

বেদাঙ্গ-শর্বরীর ভাব-ভালোবাসা নাকি এমন পর্যায়ে পৌঁছেছে যে, একে-অপরকে আজকাল চোখে হারাচ্ছেন! আর নায়ক-নায়িকার এহেন প্রেম-প্রেম ভাবই এখন 'টক অফ দ্য টাউন'।
Published By: Sandipta BhanjaPosted: 11:56 AM Mar 14, 2026Updated: 12:09 PM Mar 14, 2026

বলিউডে নতুন প্রেমকাহিনি! মায়ানগরীর সেলেব পাড়ায় ফিসফাস, খুশি কাপুরের সঙ্গে প্রেমে ভাঙন ধরার দু' মাসের মধ্যেই 'আলফা' সুন্দরী শর্বরী ওয়াঘের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বেদাঙ্গ রায়না। শোনা যাচ্ছে, সিনেমার শুটিং করতে গিয়েই মন বিনিময় হয়েছে তারকাযুগলের। বেদাঙ্গ-শর্বরীর ভাব-ভালোবাসা নাকি এমন পর্যায়ে পৌঁছেছে যে, একে-অপরকে আজকাল চোখে হারাচ্ছেন! আর নায়ক-নায়িকার এহেন প্রেম-প্রেম ভাবই এখন 'টক অফ দ্য টাউন'।

Advertisement

বেদাঙ্গ-শর্বরীর প্রেমের গুঞ্জনে তোলপাড় বিটাউন। ছবি- সংগৃহীত

ইন্ডাস্ট্রিতে পা রেখেই 'আর্চিস' সহ-অভিনেত্রী তথা শ্রীদেবীকন্যা খুশি কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বেদাঙ্গ রায়না। বলিপাড়ার বর্তমান প্রজন্মের সেলেবজুটিদের মধ্যে বেজায় চর্চিত ছিলেন খুশি-বেদাঙ্গ। কিন্তু ছাব্বিশ সালের গোড়াতেই তাঁদের সম্পর্কে ভাঙন ধরার গুঞ্জন শোনা যায়। যে গুঞ্জনযজ্ঞে ঘৃতাহূতি করে তারকাযুগলের ঘনিষ্ঠমহল। তবে ব্রেকআপের খবর চাউড় হলেও শ্রীদেবীকন্যা কিংবা বেদাঙ্গ, এযাবৎকাল কেউই এপ্রসঙ্গে মুখ খোলেননি। ঘনিষ্ঠ সূত্রের দাবি, জানুয়ারিতে সম্পর্ক ভাঙার মাস কয়েক আগেই নাকি দু'জনের দূরত্ব তৈরি হয়েছিল। এবার ব্রেকআপের দু'মাসের মধ্যেই সহ-অভিনেত্রীর সঙ্গে নাম জড়াল বেদাঙ্গ রায়নার। বিটাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, শর্বরী ওয়াঘের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা। কীভাবে প্রেমের শুরুয়াত? 

খবর, ইমতিয়াজ আলির ছবির শুটিং করতে গিয়েই বয়সে বড় শর্বরীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বেদাঙ্গ রায়নার। ঘনিষ্ঠ সূত্র বলছে, তাঁরা দু'জনেই পরস্পরের সঙ্গ পছন্দ করেন। শুধু তাই নয়, পারস্পারিক সান্নিধ্যও নাকি বেশ উপভোগ করছেন শর্বরী ওয়াঘ এবং বেদাঙ্গ রায়না। যা দেখে সেটে কারও বুঝতে বাকি নেই যে, তারকাযুগল একে-অপরের বিষয়ে বেশ সিরিয়াস।...

২০২৬ সালের জানুয়ারি মাসেই খুশি-বেদাঙ্গের ব্রেকআপের গুঞ্জন শোনা যায়। ছবি- সংগৃহীত

গুঞ্জনের সূত্রপাত, 'ম্যায় ওয়াপস আউঙ্গা' সিনেমার ঝলক প্রকাশ্যে আসার পর থেকে। ইমতিয়াজ আলি পরিচালিত এই সিনেমায় বেদাঙ্গ-শর্বরী অভিনয় করেছেন। খবর, সেই ছবির শুটিং করতে গিয়েই বয়সে বড় শর্বরীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বেদাঙ্গ রায়নার। ঘনিষ্ঠ সূত্র বলছে, তাঁরা দু'জনেই পরস্পরের সঙ্গ পছন্দ করেন। শুধু তাই নয়, পারস্পারিক সান্নিধ্যও নাকি বেশ উপভোগ করছেন শর্বরী ওয়াঘ এবং বেদাঙ্গ রায়না। যা দেখে সেটে কারও বুঝতে বাকি নেই যে, তারকাযুগল একে-অপরের বিষয়ে বেশ সিরিয়াস। এর আগে ভিকি কৌশলের ভাই সানি কৌশলের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। শর্বরীর বয়স বর্তমানে ২৮। পঁচিশের বেদাঙ্গের থেকে তিন বছরের বড় অভিনেত্রী। তবে বয়সের ফারাক তাঁদের ভালোবাসায় অন্তরায় হয়ে দাঁড়ায়নি। বলিউডে অবশ্য অসমবয়সি প্রেমিকযুগল কিংবা তারকাদম্পতির উদাহরণ নেহাত কম নয়! সেই তালিকায় অভিষেক-ঐশ্বর্য, রোহমান-সুস্মিতা, নিক-প্রিয়াঙ্কা-সহ আরও অনেকেই রয়েছেন। যদিও বেদাঙ্গ-শর্বরী দু'জনের কেউই খবরে সিলমোহর বসাননি, তবে যাহা রটে তার কিছুটা হলেও তো বটে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement