সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং করতে গিয়ে মারাত্মক আহত হলেন অভিনেত্রী সারিকা ধিলোঁ। তাঁর মুখে করাত দিয়ে আঘাত করলেন তাঁরই সহ-অভিনেতা বিকাশ মানাকতলা। সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয় তাঁর। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
[ OMG! ঐশ্বর্যকে ধূর্ত শেয়াল বললেন ক্যাটরিনা! ]
জানা যাচ্ছে, ‘লাইফ ওকে’ চ্যানেলের ‘গুলাম’ সিরিয়ালে কাজ করেন তাঁরা। সিরিয়ালের একটি বিশেষ দৃশ্যের শুটিংয়ের আগে রিহার্সাল করছিলেন দু’জনে। চরিত্রের প্রয়োজনেই হাতে করাত ছিল অভিনেতার। কিন্তু রিহার্সাল চলাকালীনই ঘটে দুর্ঘটনা। করাত গিয়ে লাগে অভিনেত্রীর মুখে, নাকের পাশে। প্রথমে আঘাত কতটা তা বোঝা যায়নি। কিন্তু মুহূর্ত পর থেকেই গলগল করে রক্ত বের হতে থাকে। এতটাই রক্তক্ষরণ হতে থাকে যে ইউনিটের লোকের ভয় পেয়ে যান। সঙ্গে সঙ্গে ওই অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও এই সিরিয়ালের সেটে অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত হয়েছিলেন সরিকারই এক সহ-অভিনেতা।
[ সমুদ্রের ধারে এই নায়িকার হট ছবিতে তোলপাড় নেটদুনিয়া ]
কিন্তু এরকম দৃশ্যের আদৌ প্রয়োজন ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে? সরিকা জানাচ্ছেন, দৃশ্যটি ছিল যেখানে সরিকার অভিনীত চরিত্রটিকে করাত দিয়ে আঘাত করবেন বিকাশ। তারই রিহার্সাল চলছিল। করাত তোলার সময়ই সেটার ছুঁচলো প্রান্ত গিয়ে লাগে সরিকার মুখে। চিকিৎসকরা আপাতত তাঁকে দিন তিনেক বিশ্রামের পরামর্শ দিয়েছেন। কোনওরকম মেক আপ করতে পারবেন না তিনি। এদিকে দৃশ্যটা এতটাই গুরুত্বপূর্ণ যে, সরিকার আহত হওয়ার বাস্তব ঘটনাটিকেই সিরিয়ালের কাহিনির মধ্যেই অন্তর্ভুক্ত করে নেওয়া হচ্ছে।
[ এই কারণেই নাকি অভিষেকের সঙ্গে সুখী নন ঐশ্বর্য ]
হিন্দি সিরিয়ালে মহিলা চরিত্রদের যেভাবে দেখানো হয়, তা নিয়ে আগেও সমালোচনা হয়েছে। নারী নির্যাতনের ভয়াবহতা পর্দায় তুলে আনতে গিয়ে কখনও সখনও সীমা অতিক্রম করে ফেলেন চিত্রনাট্যকাররা। তাতে সামাজিক প্রভাব যা পড়ার তা তো পড়েই, বাস্তবেও যে কতটা অঘটন ঘটতে পারে, তা এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
The post OMG! এই অভিনেত্রীকে করাত দিয়ে আঘাত অভিনেতার! appeared first on Sangbad Pratidin.
