shono
Advertisement

অক্ষয়ের নতুন ছবির ট্রেলার দেখে প্রশংসায় পঞ্চমুখ মোদি

প্রধানমন্ত্রী এতটাই খুশি যে ভূয়সী প্রশংসা করে টুইটই করে ফেললেন।
Posted: 02:52 PM Jun 13, 2017Updated: 09:22 AM Jun 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্ষয় কুমার নতুন ছবি ‘টয়লেট- এক প্রেমকথা’র ট্রেলার দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। তা দেখে প্রধানমন্ত্রী এতটাই খুশি যে ভূয়সী প্রশংসা করে টুইটই করে ফেললেন। টুইটে তিনি লিখেছেন, ‘দারুণ কাজ’। দেশে স্বচ্ছতা অভিযানের প্রচারে এই ছবির অবদান যে অনস্বীকার্য তা বলতে ভোলেননি মোদি।

Advertisement

এরপরই তিনি লিখেছেন, স্বচ্ছ ভারত গড়তে ১২৫ কোটি দেশবাসীর হাতে হাত লাগিয়ে কাজ করতে হবে। মোদির এহেন টুইটের প্রেক্ষিতে পাল্টা টুইট করে ধন্যবাদ জানিয়েছেন খিলাড়ি কুমারও। লিখেছেন, দেশবাসীর মানসিকতায় পরিবর্তন আনতে পারলে ছবির আসল উদ্দেশ্য সফল হবে।

দেশ ও দশের জন্য অক্ষয় কুমারের অবদানও প্রশংসার দাবি রাখে। জঙ্গি, মাওবাদীদের হামলায় শহিদ জওয়ানের পরিবারের জন্য আর্থিক সাহায্যই হোক বা শহিদদের আর্থিক অনুদানের জন্য মোবাইল অ্যাপ ‘ভারত কে বীর’ লঞ্চ করা হোক, সবেতেই তিনি দেশবাসীর কাছে এক অনন্য উদাহরণ রেখেছেন। তাঁর এই নতুন ছবিও এক সামাজিক বার্তা বহন করছে। জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতার সামাজিক মূল্যবোধও অতি বড় দেশভক্তকে লজ্জা দিতে পারে। তাঁর কাজ নিয়ে বরাবরই প্রশংসা হয়। গতমাসেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অভিনেতা। সেইসময় জল্পনা রটে, হয়তো প্রয়াত বিনোদ খান্নার জায়গায় গুরদাসপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অক্ষয়। তাই হয়তো মোদির সঙ্গে দৌত্য। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দিয়ে অক্ষয় জানান, নতুন ছবির বিষয়ে আলোচনার জন্যই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন অক্ষয়। অক্ষয়ের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন ‘দম লগা কে হাইশা’ ছবি খ্যাত ভূমি পেড়নেকর। রয়েছেন অনুপম খেরও। শ্রী নায়ারণ সিং পরিচালিত এই ছবি স্বচ্ছ ভারত অভিযানের প্রেক্ষাপটেই তৈরি। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

[স্বচ্ছ ভারতের অ্যাম্বাসাডর হয়ে ট্রেলারে হাজির ‘টয়লেট এক প্রেম কথা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার