shono
Advertisement
Anushka Sharma

চোখের নিমেষে মিনি ড্রেস বদলে গেল লং গাউনে! অবশেষে ফাঁস অনুষ্কার 'পোশাক রহস্য'

বিরাটের পাশে বসে যখন ম্যাচ উপভোগ করেছিলেন তখন অনুষ্কার পরনে ছিল মিনি ড্রেস। কিন্তু, সোফি ধাওয়ানের গ্রুপ ফটোতে সেই ড্রেসটাই পা ছুঁয়েছে!
Published By: Kasturi KunduPosted: 05:33 PM Jul 02, 2026Updated: 07:22 PM Jul 02, 2026

২৯ জুন, রবিবাসরীয় আবহে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে‘আইসিসি ওমেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ’ তথা মহিলা বিশ্বকাপ এনজয় করেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ভারত হারলেও লর্ডসে ‘হিট’ বিরুষ্কা মোমেন্ট। গ্যালারিতে বসে গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আনন্দ উপভোগ করা এবং দলকে উৎসাহিত করার ভিডিও সমাজমাধ্যমে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। এছাড়াও ছিলেন স্বস্ত্রীক প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইটেও একাধিক ছবি শেয়ার করা হয়েছে। তারকা দম্পতির রসায়ন ও অনবদ্য স্টাইল বরাবরের মতোই এবারও মুগ্ধ করেছে ভক্তদের। এর মাঝেই আলোচনার কেন্দ্রে অনুষ্কার পোশাক।

Advertisement

ব্যাপারটা অনেকটা সেই ছিল রুমাল হল বিড়াল-এর মতো। একই পোশাক একবার মিনি ড্রেস আরেকবার পা পর্যন্ত লম্বা! হ্যাঁ, একদমই তাই। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে বাস্তবে। যার ফলে সোশালপাড়াতেও চর্চা একেবারে জমে ক্ষীর। এই অদ্ভুত বিষয়টি নিয়ে একটা ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে তা বলাই বাহুল্য।

এবার জেনে নেওয়া যাক বিষয়টা ঠিক কীরকম। বিরাটের পাশে বসে যখন ম্যাচ উপভোগ করেছিলেন তখন অনুষ্কার পরনে ছিল মিনি ড্রেস। কিন্তু, গ্রুপ ফটোতে সেই ড্রেসটাই পা ছুঁয়েছে! সোফি ধাওয়ান তাঁর ইনস্টা অ্যাকাউন্টে একটি গ্রুপ ছবি শেয়ার করতেই বিভ্রান্তির সূত্রপাত। কৌতুহলী মনে প্রশ্ন জাগে, এটা কীভাবে সম্ভব? 

বিরুষ্কার ম্যাচ উপভোগের মোমেন্ট

ম্যাচের মাঝে পোশাক পরিবর্তন করেছেন? একই ড্রেস দুরকমভাবে পরা যায়? নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে? সোফির পোস্টের কমেন্ট বক্সজুড়ে রহস্য উন্মোচনের দাবি জানান নেটাগরিকরা। শেষ পর্যন্ত শিখর ধাওয়ানের স্ত্রী সোফি ধাওয়ান সেই জল্পনার অবসান ঘটান।

জল্পনার অবসান

অনুষ্কার পোশাকের রহস্যভেদ করে জানান, এটা সম্পূর্ণ এডিটিংয়ের কাজ। বিশদে ব্যাখ্যা করে পোস্টে লেখেন, 'ছবিটি আইসিসির পেজ থেকে নেওয়া হয়েছিল। পোর্ট্রেট সাইজে ফিট করতে ছবিটি নীচের দিকে স্ট্রেচ করে এডিট করা হয়।' এরপর শান্ত হয় কৌতুহলী মন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement