shono
Advertisement

মাঝরাতে আচমকাই আলিয়ার বাড়িতে সিদ্ধার্থ, কেন জানেন?

কী করলেন সিদ্ধার্থ? The post মাঝরাতে আচমকাই আলিয়ার বাড়িতে সিদ্ধার্থ, কেন জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:48 PM Mar 15, 2017Updated: 07:18 AM Mar 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের অনেক কাপলের মতোই প্রথম প্রথম নিজেদের সম্পর্ক গোপনই রাখতে চেয়েছিলেন আলিয়া ও সিদ্ধার্থ। ‘জাস্ট গুড ফ্রেন্ডস’-এর আড়ালে যদিও তাঁদের প্রেমকাহিনি ক্রমেই রসালো হয়ে উঠছিল। কখনও একসঙ্গে লাঞ্চ তো কখনও পরস্পরকে হোলির রঙে রাঙিয়ে তুলেছেন তাঁরা। তাই বি-টাউনের এই লাভবার্ডসের সম্পর্ক আর কোনওভাবেই গোপন নেই। এবার আলিয়ার জন্মদিনে তাঁকে দারুণ সারপ্রাইজ দিলেন সিদ্ধার্থ মালহোত্রা।

Advertisement

বুধবারই চব্বিশে পা দিলেন আলিয়া। আর তাঁর জন্মদিনে সিদ্ধার্থ স্পেশাল কিছু করবেন না, তাও কী হয়! মুক্তির সপ্তাহেই বক্স-অফিসে ভাল ব্যবসা করেছে আলিয়া-বরুণের ‘বদ্রিনাথ কি দুলহানিয়া।’ ছবির প্রচারে প্রায় সারাদিনই ব্যস্ত মহেশ ভাট কন্যা। তাই গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাতের সময়টাই বেছে নিয়েছিলেন সিদ্ধার্থ। আর তিনি যা করলেন, তা শুনে অনেক গার্লফ্রেন্ডেরই হিংসা হতে পারে। মঙ্গলবার মধ্যরাতে সবার আগে আলিয়ার বাড়ি পৌঁছে গিয়েছিলেন তিনি। বান্ধবীকে সর্বপ্রথম জন্মদিনের শুভেচ্ছা জানাতে। সিদ্ধার্থের এমন সারপ্রাইজে আলিয়া যে বেজায় খুশি, তা আর বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। নতুন বাড়িতে প্রথমবার বার্থডে সেলিব্রেট করলেন তাঁরা।

[ট্রেলারে দেখা দিলেন ‘বেগম জান’]

জন্মদিনে কেক খেতে দারুণ ভালবাসেন আলিয়া। তাই এবারও কেট কাটার ব্যতিক্রম হচ্ছে না। আজ সারাদিন কী করবেন অভিনেত্রী? আলিয়া বলছেন, “বিশেষ কোনও প্ল্যান নেই। পরিবার আর বন্ধুদের সঙ্গে বাড়িতে বড় করে বার্থডে পার্টি করব।”

[মুক্তি পেয়েই বাজিমাত করল ‘বাহুবলী’ সিক্যুয়েলের টিজার]

The post মাঝরাতে আচমকাই আলিয়ার বাড়িতে সিদ্ধার্থ, কেন জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার